মুখ দিয়ে প্রস্রাব করে ইনি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

মুখ দিয়ে প্রস্রাব করে ইনি!

মুখ দিয়ে প্রস্রাব করে যে প্রাণী!
আমরা সবাই জানি মলমূত্র ত্যাগ করার জন্য সৃষ্টিকর্তা প্রত্যেক প্রাণীকে আলাদা অঙ্গ প্রদান করেছেন। তবে মুখ দিয়ে প্রসাব করে এমন প্রাণীর কথা শুনলে একটু অবাকই হতে হয় বটে। বিজ্ঞানীদের গবেষণায় ধরা উঠে এসেছে এমন এক প্রাণীর কথা। যে মুখ দিয়ে প্রসাব করে। চীনে এমন অভ্যাসের প্রাণীও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সারা পৃথিবীতে এমন অভ্যাসের কথা আগে হয়তো কেউ শোনেননি।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী পৃথিবীতে আজ পর্যন্ত একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা।
নরম খোলের ওই কচ্ছপের মুখের ভেতর এক ধরনের জালক রয়েছে। যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু সে ধারণা আসলে ঠিক নয়, ওই জালক মূলত প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়। আর এটা জেনে অবাক হয়ে গেছেন গবেষকদের ওই দলটি।
তবে কচ্ছপের এমন অদ্ভুত অভ্যাস থাকলেও মানুষের জীবনে এমন আবিষ্কার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। কিডনি সংক্রান্ত রোগের ক্ষেত্রে নতুন গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই বিশেষ প্রজাতির কচ্ছপের শারীরিক গঠন।

No comments:

Post a Comment

Post Top Ad