মদের জন্য মেয়ে বিক্রি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

মদের জন্য মেয়ে বিক্রি

মদের জন্য মেয়ে বিক্রি
ভোপাল, ২৬ এপ্রিল- ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা মোহন কেওয়াত মদের জন্য নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছে। তবে তার বিরুদ্ধে এই অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে মদের টাকা জোগাড় করতে না পেরে বড় মেয়েকে বিক্রি করে দিয়েছিল বলে তার স্ত্রী গণমাধ্যমকে জানায়। মধ্যপ্রদেশ পুলিশ মোহনকে গ্রেপ্তার করে তার দুই মেয়েকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
মধ্যপ্রদেশের দাতিয়া জেলা শহরের বাসিন্দা মোহন কেওয়াত দীর্ঘদিন ধরেই বেকার। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায় তার স্ত্রী পুষ্পা। গত শুক্রবার বিকেলে চার বছরের ছেলে ও এক বছরের মেয়েকে ঘরে রেখে কাজে বেরিয়ে যান পুষ্পা। কাজ থেকে বাড়ি ফিরে মেয়ে রাধিকাকে আর দেখতে পান না তিনি। মোহনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায় না। এমতাবস্থায় পুষ্পা প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশিদের চাপে শেষমেশ নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে মোহন। মদের টাকা জোগাড় করতেই ১৫০ টাকায় রাধিকাকে সে বিক্রি করে দিয়েছে বলে জানায়।
তবে পুলিশের কাছে মেয়েকে বিক্রি করে দেয়ার কথা অস্বীকার করে মোহন। কয়েকজন ব্যক্তি মেয়ে রাধিকাকে তুলে নিয়ে গেছে বলে তিনি জানান। তবে বাবার মিথ্যাচারে মুখ বন্ধ করে রাখেনি পাঁচ বছরের সন্তান। তার বাবাই যে বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং একা ফিরে আসেন তা পুলিশের সামনে বলে দেয় সন্তান।
স্থানীয় মদের দোকান ধারে মোহনকে মদ দেবে না জানিয়ে দিয়েছিল। এরপরই মোহন ক্রুব্ধ হয়ে বাড়ি যান এবং মেয়েকে বিক্রি করে টাকা নিয়ে মদের দোকানে যান।

No comments:

Post a Comment

Post Top Ad