স্বামীর যৌনাঙ্গ কাটতে লোক ভাড়া করেন স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

স্বামীর যৌনাঙ্গ কাটতে লোক ভাড়া করেন স্ত্রী

স্বামীর যৌনাঙ্গ কাটতে লোক ভাড়া করেন স্ত্রী, অতঃপর...!
একাধিক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল স্বামীর। আর তাই স্বামীর যৌনাঙ্গ কেটে নেওয়ার জন্য দু’জন ভাড়াটে খুনিকে নিয়োগ করে স্ত্রী। প্রত্যেককে দশ হাজার করে টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু, সেই ভাড়াটে খুনিরা খু্নই করে ফেলে ৫৫ বছরের শাফাতুল্লাহ খান নামের ওই চিকিৎসককে।
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরে শনিবার পুলিশ নিহত চিকিৎসকের স্ত্রী আয়েশাকে গ্রেফতার করেছে। জেরায় নিজের দোষও স্বীকার করেছেন তিনি।
নিহত শাফাতুল্লাহর এক প্রতিবেশি জানান, গত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে খুন হন ৫৫ বছরের চিকিৎসক শাফাতুল্লাহ খান। শাফাতুল্লাহের শরীরে একাধিক বার ছুরির আঘাত দেখতে পান তদন্তকারীরা। আঘাতের চিহ্ন ছিল বুক, গলা, কবজিতে। একই সঙ্গে কাটা ছিল চিকিৎসকের যৌনাঙ্গও। ঘরের জিনিস পত্র ছিল তছনছ করা। তদন্তকারীদের যাতে বিষয়টি দেখে মনে হয় চুরির কারণেই খুন করা হয়েছে।
আয়েশার অভিযোগ, একাধিক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর স্বামীর। এমনকী, চাকরি দেওয়ার নাম করে শাফাতুল্লাহ বেশ কয়েক জন মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad