প্রেমিকাকে ৯৯টি আইফোন সাজিয়ে প্রোপোজ যুবকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

প্রেমিকাকে ৯৯টি আইফোন সাজিয়ে প্রোপোজ যুবকের

প্রেমিকাকে ৯৯টি আইফোন সাজিয়ে প্রোপোজ যুবকের
বেজিং, ১১ নভেম্বর- কথায় বলে ভালবাসা টাকা দিয়ে কেনা যায় না। তাই কি? কারণ এক চিনা যুবক নিজের ‘সিঙ্গল স্টেটাস’ ঘোচাতে ৯৯টি আইফোন ৬ এস সাজিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করতে গেলেন। যদিও তাতে ‘লাভ’ হল না। শেষ পর্যন্ত একাই রয়ে গেলেন ওই চিনা প্রোগ্রাম ইঞ্জিনিয়ার।
১১ নভেম্বর চিনে ‘সিঙ্গলস ডে’ পালন করা হয়। অনেকটা ভ্যালেন্টাইস ডে-র আদলে। সেদিনই ৯৯টি আইফোন ৬ এস কিনে হার্ট শেপে সাজিয়ে প্রেমিকাকে মনের কথা জানাতে গিয়েছিলেন ওই যুবক। তাঁর দু’বছরের বেতনের পুরোটাই খরচ হল আইফোনগুলি কিনতে। চিনা ওয়েবাইটের দাবি, মোট ৮২ হাজার ডলার খরচ হয়েছে আইফোনগুলি কিনতে।
কিন্তু এক করেও প্রেমিকার মন না পাওয়ায় সোশ্যাল সাইটে চিনা যুবককে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট ছেয়ে গিয়েছে। ফেসবুক-ট্যুইটারে বিখ্যাত ‘৯৯ প্রবলেম ফরম্যাট’-এর চিনা প্রেমিক যুবকটিকে নিয়ে শেয়ার হচ্ছে অসংখ্য পোস্ট। ওয়েব দুনিয়ার বক্তব্য, ওহে প্রেমিক, মন খারাপ নয়, বরং হেসে ওঠো। প্রেমিকা নেই তো কি হয়েছে, আইফোন রয়েছে তো।

No comments:

Post a Comment

Post Top Ad