সম্পদের উত্তরাধিকারী হিসেবে “কন্যা” চেয়ে বিজ্ঞাপন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

সম্পদের উত্তরাধিকারী হিসেবে “কন্যা” চেয়ে বিজ্ঞাপন

সম্পদের উত্তরাধিকারী হিসেবে “কন্যা” চেয়ে বিজ্ঞাপন
চীনের একজন নারী তার সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক ‘মেয়ে’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।
নিউজ ওয়েবসাইট দ্য শাংডুডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার কোম্পানি এবং সম্পদের উত্তরাধিকারী করার জন্য বিজ্ঞাপনটি দিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝু শহরে একটি চাকরি কেন্দ্রের কাছে এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
এতে লেখা হয়েছে, তিনি ৪০ বছরের কম বয়সী একজন ‘সহৃদয়’ নারীকে খুঁজছেন, যিনি রাজী হলে তার উত্তরাধিকারী করবেন। লিও গুইলিং নামের ৬৮ বছর বয়সী, পেশায় চিকিৎসক ওই নারী বিজ্ঞাপনে লিখেছেন, তার একটি ক্লিনিক আছে, চারটি বাড়ি আছে, কিন্তু নিঃসন্তান। তার স্বামী পক্ষাঘাতগ্রস্থ।
লিউ ওই ওয়েবসাইটকে বলেন, তিনি এমন একজনকে চান, যে কিনা ঠিক মেয়ের মতো তাকে দেখাশুনা করবে এবং তার শর্তগুলো পূরণ করতে পারবেন, তিনি তার দুটি বাড়ি এবং ক্লিনিকের উত্তরাধিকারী হবেন।
বিজ্ঞাপনটি সবার দৃষ্টি আকর্ষণ করে এবং চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সাড়া জাগিয়েছে।
বেইজিং টাইমস এ একজন লিখেছেন, ‘মানুষ শুধুমাত্র একটু ভালবাসা চায়, তার প্রতি নির্মম হবেন না’।
অনেকেই আবার এই ধরনের বিজ্ঞাপনকে তাচ্ছিল্য করে বলেন, এটা মোটেও ভাল কোনো ধারণা নয়।
আরেকজন লিখেছেন, ‘বাইরের একজন অচেনা মানুষ কি করে নিজের সন্তানের মতো ভালবাসবে? পারিবারিক মূল্যবোধ কি আপনারা তা জানেন?’
অন্যরা আবার এ নিয়ে রসিকতা করতেও ছাড়েনি।

No comments:

Post a Comment

Post Top Ad