সোনাক্ষীর কাছে রণবীর!বিয়ে কি হবে না দীপিকা-রণবীরের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

সোনাক্ষীর কাছে রণবীর!বিয়ে কি হবে না দীপিকা-রণবীরের?

রণবীরকে কাছে টানছেন সোনাক্ষী, কী হবে দীপিকার?
মুম্বাই, ২৭ আগস্ট- ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৩ সালে সোনাক্ষীর সঙ্গে 'লুটেরা' ছবিতে অভিনয় করেছিলেন রণবীর সিং। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ওই ছবিতে অভিনয় করতে গিয়েই রণবীর- সোনাক্ষীর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্ব এখনও অটুট।
তবে ওই ছবির পর সোনাক্ষীর সঙ্গে আর কোনও ছবিতে অভিনয় করেননি রণবীর। তবে সম্প্রতি সোনাক্ষীর সঙ্গে একটি ভিডিওতে দেখা গেল রণবীরকে। মূলত সোনাক্ষী অভিনীত 'হ্যাপি ফির ভাগ জায়েগি' ছবির একটি প্রমোশনার ভিডিওতে অংশ নিয়েছেন এই দুই তারকা।
সেই ভিডিও দৃশ্যটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা রকম আলোচনা। ওই ভিডিওতে দেখা যায়, রণবীর পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর সোনাক্ষী রণবীরের কলার ধরে টানাটানি করছেন।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মজার সব মন্তব্য। কেউ লিখেছেন, ‘সোনাক্ষী কাছে টানছে রণবীরকে। এবার কী হবে দীপিকার? বলিউডের অনেক তারকারাও মন্তব্য করেছেন ভিডিওটি নিয়ে।
উল্লেখ্য রণবীর সিং এবং দীপিকা এখন চুটিয়ে প্রেম করছেন। চলতি বছরই তাদের বিয়ে হবার কথা রয়েছে। ইতালিতে রণবীর-দীপিকার বিয়ে বেশ তোড়জোড়ও শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ১০ দিনব্যাপী হবে বিয়ের আয়োজন।

No comments:

Post a Comment

Post Top Ad