বর ছাড়াই কনের অভিজ্ঞতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

বর ছাড়াই কনের অভিজ্ঞতা

জাপানে বর ছাড়াই কনের অভিজ্ঞতা
বর নেই- কিন্তু বিয়ের কনে সাজার সাধ আছে?
জাপানে কিয়োটো শহরের এরকম অবিবাহিত ও একা মেয়েদের বিয়ের জাঁকজমক উপভোগ করার এক অভিনব সুযোগ করে দিয়েছে সেখানকার একটি ভ্রমণ সংস্থা।
বিয়ের সব উপকরণ সাজিয়ে দুদিনের জন্য বিয়ের কনে হওয়ার অভিজ্ঞতা জোগাচ্ছে এই সংস্থা।
জাপানের কিয়োডো বার্তা সংস্থার একটি খবর উদ্ধৃত করে বিবিসির মনিটরিং জানাচ্ছে 'সার্কা ট্রাভেল' নামে সংস্থাটির নতুন এই প্যাকেজের নাম 'সোলো ওয়েডিং'।
কনে এখানে বিয়ের বিশেষ পোশাক, ফুলের সাজ, চুলের স্টাইল, বিয়ের জন্য বিশেষভাবে সাজানো গাড়ি, হোটেলে কনে হিসাবে রাত কাটানো, এমনকী বিয়ের স্মারক ফোটো অ্যালবামের অর্ডার দিতে পারবেন।
মে মাসে সংস্থাটি তাদের এই অভিনব সেবা চালু করার পর প্রথম যারা এই সুযোগ নিয়েছিলেন তাদের একজন তোমিও সাওয়ানো।

জাপানের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত ৩০ জন মহিলা এই অভিজ্ঞতা উপভোগ করেছেন।
তোমিও বলেছেন, এই প্যাকেজ আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমার জন্য এটা ছিল অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জনের মত।
তবে এ পর্যন্ত যে তিরিশজন মেয়ে এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়েছেন, তারা সবাই অবিবাহিত নন। এদের মধ্যে প্রায় অর্ধেক ছিলেন বিবাহিত মহিলা যাদের আসল বিয়ের সময় জমকালো কোনো অনুষ্ঠান হয় নি বা যে অনুষ্ঠান হয়েছিল তা তাদের মোটেই মনঃপূত হয় নি, জানাচ্ছে সংস্থাটি।
সংস্থার প্রেসিডেন্ট ইউকিকো ইনোয়ি কিয়োডোবার্তা সংস্থাকে বলেছেন একা মেয়েদের নিজেদের প্রতি একটা ইতিবাচক অনুভূতি যাতে গড়ে ওঠে- তারা যাতে নিজেদের সম্পর্কে একটা মনভাল করা অনুভূতি উপভোগ করেন সেই লক্ষ্য নিয়েই তার এই উদ্যোগ।
তবে তিনি একথাও জানিয়েছেন যে কোনো কোনো মহিলা বলেছেন এই অনুভূতির মধ্যে দিয়ে যেতে গিয়ে তাদের উল্টো অভিজ্ঞতা হয়েছে। তাদের আরো বেশি করে মনে হয়েছে তারা একাকী, দুঃখী, জীবনের কিছু অনুভূতি থেকে বঞ্চিত।
জাপানে নানা কারণে একা মেয়ের সংখ্যা বাড়ছে। জাপান টাইমস পত্রিকার সাম্প্রতিক এক নিবন্ধে বলা হয়েছে বিয়ের বয়স পার হয়ে যাওয়া, শহরের দ্রুত জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটা, দেরি করে বিয়ে করা এবং বিবাহ বিচ্ছেদের হার বাড়া এসব নানা কারণে মেয়েরা অনেক বেশি হারে একা হয়ে পড়ছে।

No comments:

Post a Comment

Post Top Ad