বিয়েতে শারীরিক সম্পর্ক কি বাধ্যতামূলক? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

বিয়েতে শারীরিক সম্পর্ক কি বাধ্যতামূলক?


বিয়ে টিকিয়ে রাখতে শারীরিক সম্পর্ক কতোটা গুরুত্বপূর্ন তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বোম্বে হাইকোর্ট।
ভারতের কোলাপুরের এক দম্পতি দীর্ঘ নয় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাদের মাঝে শারীরিক সম্পর্কের কোনও প্রমাণ না মেলায় তাদের বিয়ে খারিজ করে দিয়েছে আদালত।
ওই স্ত্রী আদালতে জানিয়েছিলেন তাকে ধোঁকা দিয়ে বিয়েতে রাজি করানো হয়েছিলো।
মামলার দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বলছে, যদিও প্রতারণার কোনো প্রমাণ মেলেনি- তা সত্ত্বেও যেহেতু তাদের শারীরিক সম্পর্ক ঘটেনি তাই সে বিয়েও অর্থহীন।
বিচারপতি মৃদুলা ভাটকর শুনানির পর বলেন, ‘কোন বিয়ের অন্যতম প্রধান উপাদান হলো স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক। আর সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে বিয়ের একটা মূল উদ্দেশ্যই ব্যর্থ প্রতিপন্ন হয়।’
নিয়মিত না হলেও, অন্তত একবারের জন্যও স্বামী ও স্ত্রীর মধ্যে যৌন মিলন যেকোনো বিয়েকে বৈধতা দেয়।
মামলার শুনানির সময় স্বামী অবশ্য দাবি করেছিলেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিলো- এমন কি তার ফলে তার স্ত্রী একবার সন্তান সম্ভাবাও হয়েছিলেন। কিন্তু সন্তান সম্ভাবা স্ত্রীকে গায়নোকলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো বা তার টেস্ট করানো হয়েছিলো এরকম কোনো প্রমাণ পেশ করতে না পারায় আদালতে সেই দাবি ধোপে টেকেনি।
এর ফলে ২০০৯ সালের হওয়া বিয়েতে একদিনের জন্যই কোনও শারীরিক সম্পর্ক না হওয়ায় বিচ্ছেদেই সমীচীন মনে করে হাইকোর্ট।
যদিও প্রথমে ওই মহিলার ডিভোর্স মঞ্জুর করেনি নিন্ম আদালত। এ সময় আপিলে রায় যায় স্বামীর পক্ষে। কিন্তু এবার মহিলার দাবিতেই ছিলমোহর দেয় হাইকোর্ট।

No comments:

Post a Comment

Post Top Ad