‘বিয়ে করে আর কাজ নেই, বাচ্চা নিয়ে নাও’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

‘বিয়ে করে আর কাজ নেই, বাচ্চা নিয়ে নাও’

‘দশ কা দম সিজন থ্রি’ এর ফাইনালে দেখে মনে হবে যেন তিন পাগলের মেলা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই টেলিকাস্ট হবে শাহরুখ ও রানী মুখার্জির সঙ্গে শুট করা এপিসোডটি। তিন তারকার মজার আলাপচারিতাই মাত করবে এই পর্বে।

আর সেই দেখেই আনন্দের সঙ্গে রানি বলে উঠলেন, ওমা! বিয়ে করে আর কাজ নেই, বাচ্চা নিয়ে নাও।প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, এই তিনজন চুটিয়ে মজা করছেন আর একে অপরের লেগ পুল করছেন। একটা সেগমেন্টে তো সালমান আর শাহরুখকে প্লাস্টিক বেবির ন্যাপি বদলাতেও দেখা যাবে। ৫২ বছরের অভিনেতা ভাইজান অবিবাহিত কিন্তু তাতে কী! কাজটা করলেন নিখুঁতভাবে।
তাতেই হেসে উঠল উপস্থিত দর্শকও। অন্য সেগমেন্টে সল্লুভাইকে ব্যাড বয় আখ্যা দিয়ে শাহরুখকে বলতে শোনা গেল, সালমান তো মেয়েদের সঙ্গে ঠিক করে কথাটাও বলে না।
তৎক্ষণাৎ সালমান সে কথা উড়িয়ে দিয়ে বললেন, আমি মেয়েদের সঙ্গে ভালভাবেই কথা বলি। দাবাংয়ে বিখ্যাত বেল্ট স্টেপও করে দেখান কিং খান।
রানী মুখার্জিও দুই সুপারস্টারের গলা জড়িয়ে ধরে রাখির বিখ্যাত ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে’ দৃশ্য অভিনয় করেও দেখালেন। বলিউড বাদশা ও ভাইজানকেও দেখা গেল একে অপরের হিট গান ‘লুঙ্গি ডান্স’ ও ‘ঢিঙ্কা চিকা’তে নাচতে।
এই দুই নায়ক যাদের ঝামেলা একসময়ে প্রকাশ্যে এসেছিল তারা এখন বেশ বন্ধু। দুজনে দুজনেই প্রজেক্টকে সাপোর্ট করছেন। এমনকি শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জিরো’তে ক্যামিও রোলে অভিনয়ও করেছেন সালমান খান।

No comments:

Post a Comment

Post Top Ad