‘শয্যাসঙ্গী হতে না পারলে সিনেমা ছেড়ে দাও’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

‘শয্যাসঙ্গী হতে না পারলে সিনেমা ছেড়ে দাও’

কিশোর বয়সে প্রথম কানাড়া ছবি করার সময় আমি কাস্টিং কাউচের শিকার (যৌন হয়রানি) হয়েছিলাম। এতে এত ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে কেঁদে ফেলেছিলাম। বিষয়টি আমার নৃত্য কোরিওগ্রাফারকে জানালে সে বলেছিল, এসব সামলাতে না পারলে সিনেমা ছেড়ে দাও। এভাবে নিজের অভিজ্ঞতার কথা বললেন অভিনেত্রী শ্রুতি হরিহরণ।
হায়দরাবাদ শহরে ‘সিনেমায় যৌনতা’ শীর্ষক একটি অনুষ্ঠানে কানাড়া ছবির প্রথম সারির অভিনেত্রী তিনি। এতে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত আরো অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। যে কারণে হাতে স্যান্ডেল নিয়েও ঘুরেন এ অভিনেত্রী!
২৯ বছর বয়সী শ্রুতি বলেন, তখন আমার বয়স ছিল ১৮। তামিল ছবির শীর্ষস্থানীয় একজন প্রযোজক কান্নাড়া ভাষায় তৈরি আমার একটি ছবির স্বত্ব কিনে নেন। তামিল রিমেকে একই চরিত্রে আমাকে রাখার প্রস্তাব করেন। এ সময় জানতে পারি, তারা মোট পাঁচজন প্রযোজক। আমাকে তাদের সবার সঙ্গে সময় কাটাতে হবে, এমনকি তারা যেভাবে বলবেন, তা-ই করতে হবে। তার মানে, আমাকে সেই পাঁচজনের শয্যাসঙ্গী হতে হবে।
এ ঘটনার পর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন শ্রুতি হরিহরণ। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, হাতে স্যান্ডেল নিয়ে ঘুরব। যখন এ ধরনের প্রস্তাব পাব, সোজা তাদের মুখে স্যান্ডেল দিয়ে আঘাত করব। তাতে যদি এই মানুষগুলোর লজ্জা হয়।
শ্রুতি হরিহরণ কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কারে ২০১৬ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত হন কিশোর বয়সে। তখন থেকেই নানা আপত্তিকর প্রস্তাব পাচ্ছেন। অনেক প্রযোজক ও পরিচালক কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে চেয়েছেন। তবে শ্রুতি দাবি করেন, সেই শুরু থেকেই এসব পশুর হাত থেকে তিনি নিজেকে রক্ষা করে চলেছেন।

সিনেমায় অভিনয়ের সুযোগ পাবে, তবে শয্যাসঙ্গী হতে হবে!
কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বা লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরির বিষয়টি বেশ কিছুদিন ধরে তোলপাড় তুলছে। ‘কাস্টিং কাউচ’ সমস্যা বিশেষ করে বিনোদন জগতে ঝড় তুলেছে।
অভিনয় করতে গিয়ে লালসার কথা বলতে শুরু করেছেন হলিউড থেকে শুরু করে বলিউডের অভিনয়শিল্পীরা। এরই মধ্যে আবার ঘি ঢেলে দিলেন তামিল সুন্দরী শ্রুতি হরিহরণ। সালমান দালকুয়েরের ‘সোলো’র সহঅভিনেত্রী জানালেন আরো ভয়ংকর কথা।
তাকে কাজের বিনিময়ে নাকি প্রয়োজনে পাঁচজন পুরুষের শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগে ‘সেক্সিজম ইন সিনেমা’ মুভমেন্টের অংশ ছিলেন।
শ্রুতি বললেন, তামিল সিনেমার শীর্ষস্থানীয় এক প্রডিউসার আমার কন্যাদা ছবির স্বত্ত্ব কিনে নেন। তামিল রিমেকে একই চরিত্রে আমাকে রাখার প্রস্তাবও করেন। কিন্তু স্পষ্ট জানান যে, তারা মোট ৫ জন প্রডিউসার রয়েছে এবং তাকে তার সঙ্গেই সময় কাটাতে হবে যেভাবে তারা বলবেন।
প্রত্যুত্তরে শ্রুতি নাকি বলেছেন, আগামী থেকে তিনি হাতে একটি স্যান্ডেল নিয়ে ঘুরবেন। মাত্র ১৮ বছর বয়সেই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন শ্রুতি। জীবনের প্রথম কন্যাদা ছবির সেটেই এমনটা ঘটেছিল। তাকে বলা হয়েছিল, এখানে সমস্যাগুলো কীভাবে মানিয়ে চলতে হবে তা যদি তিনি না বোঝেন তো ছবির কাজ ছেড়ে চলে যেতে হবে।

অন্ধকার জগতের সঙ্গে জড়িত যে নায়িকারা
ভারতীয় বেশ কয়েকজন নায়িকার অন্ধকার জগতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে সেক্স নেটওয়ার্ক চালানোর অভিযোগে গোয়া থেকে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছিল ভারতের পুলিশ। তবে ওই অভিনেত্রীকে পুলিশ চিনতেই পারেনি।
পরে অবশ্য ছাড়া পেয়েছেন ওই অভিনেত্রী। তিনি বর্তমানে একটি নামকরা গোয়েন্দা সিরিয়ালে অভিনয় করছেন। অতিরিক্ত অর্থ উপার্জন করতেই এই পথে নেমেছিলেন ওই অভিনেত্রী।
তবে অভিনেত্রীদের সেক্স নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কিছু অভিনেত্রী এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন।
সায়রা বানু
২০১০ সালে সেক্স নেটওয়ার্ক পরিচালনার জন্য গ্রেপ্তার হন তেলেগু সিনেমার অভিনেত্রী সায়রা বানু। হায়দরাবাদের বেগমপত এলাকার স্প্রিংগ হেভেন অ্যাপার্টমেন্টে একটি সেক্স র‌্যাকেটের পর্দা তুলবার জন্য যখন পুলিশ হানা দেয় তখন সেখান থেকেই গ্রেপ্তার হন তিনি।
কিন্নেরা
সিনেমায় খুব বেশি কাজ করেননি কিন্নেরা। গোটা দুয়েক তেলেগু সিনেমায় দেখা গেছে তাকে। তিনিও সেক্স নেটওয়ার্ক পরিচালনা করতেন।
সর্বাণী
সর্বাণী তেলেগু টেলিভিশন অভিনেত্রী। সেক্স নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাধাপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বছর বয়সী এ অভিনেত্রীকে।
মিষ্টি মুখোপাধ্যায়
এই বাঙালিনী মুম্বাইয়ে ‘ম্যায় কৃষ্ণা হুঁ’, কিংবা ‘লাইফ কি তো লগ গই’- এর মতো কিছু অসফল ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৪ সালে পুলিশ তাকে তার ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করে। অভিযোগ ছিল, মিষ্টি তার দাদা ও বাবার সঙ্গে মিলে নিজের ফ্ল্যাটে পর্ন ফিল্ম বানাচ্ছেন।
ভুবনেশ্বরী
দক্ষিণ ভারতের সফট পর্ন ছবির নামকরা নায়িকা। চেন্নাই থেকে পুলিশ তাকে যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করে।
আইশ আনসারি
তামিল সিনেমার নামকরা আইটেম গার্ল আইশ আনসারি। তাকে যোধপুর থেকে গ্রেপ্তার করে। সারা ভারতের বিভিন্ন নামজাদা শহরেই নিজের ‘সার্ভিস’ দিয়ে বেড়াতেন আইশ।
শ্বেতা প্রসাদ
‘মকড়ি’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন শ্বেতা প্রসাদ। পরে দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। বানজারা হিলসের পার্ক হোটেলে যখন হায়দরাবাদ পুলিশ রেইড করে তখন সেক্স র‌্যাকেট সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্বেতাও গ্রেপ্তার হন।
সুকন্যা
দক্ষিণী সিনেমার নামজাদা অভিনেত্রী। তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ভাষার সিনেমায় অনেক দিন থেকেই অভিনয় করছেন তিনি। চেন্নাইয়ের একটা বিলাসবহুল হোটেলে সেক্স নেটওয়ার্ক চালানোর অভিযোগে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এক সিনেমায় পাঁচ প্রযোজকের শয্যাসঙ্গী!
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা শ্রুতি হরিহরণ জানালেন, তাকে শয্যাসঙ্গী হবার প্রস্তাব দিয়েছিলেন সিনেমার প্রযোজক। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে পরামর্শ করেছেন। প্রায় সবাই তাকে এধরনের প্রস্তাবে নিজেকে মানিয়ে চলার পরামর্শ দেন।
শ্রুতি বলেন, তখন আমার বয়স ছিল ১৮। তামিল সিনেমার শীর্ষস্থানীয় একজন প্রযোজক কান্নাড়া ভাষায় তৈরি আমার একটি সিনেমার স্বত্ব কিনে নেন। তামিল রিমেকে একই চরিত্রে আমাকে রাখার প্রস্তাব করেন।
এই নায়িকা আরো বলেন, সিনেমাটিতে মোট পাঁচজন প্রযোজক। আমাকে তাদের সবার সঙ্গে সময় কাটাতে হবে, এমনকি তারা যেভাবে বলবেন, তা-ই করতে হবে। আমাকে সেই পাঁচজনের শয্যাসঙ্গী হতে হবে।
বিষয়টি নিয়ে বেশ কয়েকজনের পরামর্শ চেয়েছেন, কিন্তু তারা সবাই শ্রুতিকে বিষয়গুলোর সঙ্গে মানিয়ে চলার পরামর্শ দিয়েছেন।
শ্রুতি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, হাতে স্যান্ডেল নিয়ে ঘুরব। যখন এ ধরনের প্রস্তাব পাব, সোজা তাদের মুখে স্যান্ডেল দিয়ে আঘাত করব। তাতে যদি এই মানুষগুলোর লজ্জা হয়। ইন্ডাস্ট্রির স্বার্থেও এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া জরুরি।
সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শ্রুতি হরিহরণ। এছাড়া কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কারে ২০১৬ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সিনেমায় ক্যারিয়ার শুরু কৈশোরে। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক প্রযোজক, পরিচালক সিনেমার সুযোগ দেয়ার নামে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চেয়েছে। শ্রুতি দাবি করেন, সেই শুরু থেকেই এসব পশুর হাত থেকে তিনি নিজেকে রক্ষা করে চলেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad