আগ্রা, ১৩ অক্টোবর- পুলিশ অফিসারের ভূমিকায় সলমন খানের ‘দাবাং’ কিংবা অজয় দেবগনের ‘সিংহম’ যতই হিট হোক, বাস্তবে তাঁদের অনুকরণ করলে পুলিশকর্মীদের দুঃখ আছে৷ বলিউড স্টারদের মতো সাজগোজ করে সাসপেন্ড হলেন আগ্রার দুই পুলিশ কনস্টেবল৷ আগ্রা জোনের ভারপ্রাপ্ত ইনস্পেকটর জেনারেল সুনীলকুমার গুপ্তা পর্যবেক্ষণে বেরিয়ে মনীশ সোলাঙ্কি ও ভূপেন্দ্র সিং নামে দুই কনস্টেবলকে হাতেনাতে ধরে ফেলেন৷তারা পুরো বলিউডি হিরোদের কায়দায় চোঙা প্যান্ট পরে, চোখে গগলস এঁটে ডিউটি করছিল৷মাথায় টুপিও ছিল না৷ যা পুরোপুরি পুলিশি উর্দির কানুনের বিরোধী৷ এর পরই এদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়৷
Post Top Ad
Monday, 27 August 2018
বলিউডি হিরোদের নকল করে সাসপেন্ড পুলিশ
Tags
# National
About Breaking Bangla Desk
National
Labels:
National
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment