বার্সেলোনার অনুশীলনে নেইমার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

বার্সেলোনার অনুশীলনে নেইমার!

গেলো মৌসুমে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন) করে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু সেই নেইমারকে হঠাৎ করেই যদি বার্সেলোনার অনুশীলনে দেখা যায় তাহলে অনেকের অবাক হওয়ার কথা। বার্সেলোনার অনুশীলনে নেইমারকে দেখে আনন্দিত হওয়ার কিছুই নেই।
নতুন মৌসুম শুরু হয়ে গেছে। কিন্তু এর মধ্যে বাণিজ্যিক সফরে তথা বিজ্ঞাপনের কাজে স্পেনে এসেছেন নেইমার। ক্লাব ছাড়লেও সাবেক সতীর্থদের যে ভুলে যাননি সোমবার সেটিই প্রমাণ করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। যে ক্লাবে চারটি বছর অতিবাহিত করেছেন সেই ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে সোমবার হাজির হন নেইমার। কিন্তু এবার আর অনুশীলন করতে নয়। সাবেক সব সতীর্থর সঙ্গে দেখা করতে।
সোমবার দেপোর্তিভোর ট্রেনিং কমপ্লেক্সে বার্সেলোনার নিয়মিত অনুশীলন চলছিল। আর সেখানেই পুরানো সতীর্থদের সঙ্গে দেখা করতে আসেন নেইমার।
নেইমার ইনস্টাগ্রামে বার্সেলোনার খেলোয়াড় সুয়ারেজ, ইভান রাকিতিচ, মার্ক-আন্দ্রে তার স্টেগেনদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। নেইমারের এই সফর নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে নেইমার কি আবারও স্প্যানিশ ক্লাবে ফিরছেন? নেইমার বিষয়টি পরিষ্কার করেছেন।
নেইমার বলেছেন, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তি রয়েছে। আমি সেখানেই থাকব। আমি বার্সেলোনার প্রায় সব খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছি। আমরা খুব ভালো বন্ধু। তারা খুব ভালো খেলোয়াড়।’বার্সেলোনায় চার বছরের ক্যারিয়ারে ১৮৬টি ম্যাচ খেলে ১০৫টি গোল করেছেন নেইমার। আর পিএসজির হয়ে তিনি এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন।
ক্লাব ছাড়লেও পুরনো ঘর ও সতীর্থদের প্রতি ভালোবাসা কমেনি একবিন্দুও। তাই তো সময় পেলেই সাবেক সতীর্থদের সঙ্গে সাক্ষাত করতে চলে আসেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সতীর্থরাও তাকে আন্তরিকভাবেই অভ্যর্থনা জানান। আড্ডা দেন, কখনো আবার বল নিয়েও ছুটোছুটি করেন।
বর্তমানে একটি পোকার টুর্নামেন্টে অংশ নিতে বার্সেলোনায় অবস্থান করছেন নেইমার। সেই টুর্নামেন্টে অংশ নেবেন তার বার্সা সতীর্থ জেরার্ড পিকেও। আসল কাজের ফাঁকে নিজের পুরানো ঠিকানাতে ঢু মারতে ভোলেননি নেইমার।

No comments:

Post a Comment

Post Top Ad