'চুলে নয়, বলের দিকে তাকাও' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

'চুলে নয়, বলের দিকে তাকাও'

'চুলে নয়, বলের দিকে তাকাও'
দেখতে দেখতেই জীবনের ৩৪টি বসন্ত পার করে ফেললেন লংকান ড্যাশিং পেসার লাসিথ মালিঙ্গা। মঙ্গলবার উদযাপন করলেন নিজের ৩৫তম জন্মদিন। আর এই শুভদিনে বাহারি ঝাঁকড়া চুলের এ পেসার মজাদার এক শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের থেকে।
এদিন টুইট করে মালিঙ্গাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শচীন লিখেছেন, ‘যখন মালিঙ্গার বিপক্ষে ব্যাটিং করার সময় আসত, তখন আমি সব সময় নিজেকে বলতাম, চুলে নয়, বলের দিকে তাকাও। শুভ জন্মদিন, প্রিয় বন্ধু।’
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে একসঙ্গে খেলার সুবাদে দারুণ বন্ধুত্ব গড়ে উঠে শচীন-মালিঙ্গার, যা এখনও অটুট রয়েছে। দুজন একসঙ্গে বেশ কিছু মজার মুহূর্তও কাটিয়েছেন মুম্বাই শিবিরে। সেই সূত্র ধরেই জন্মদিনে মালিঙ্গার সঙ্গে মজা করলেন লিটল মাস্টার।
বেশ কয়েক বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় মাষ্টার ব্লাস্টার। তবে এখনও সেই পথে হাঁটেননি মালিঙ্গা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলে তার জায়গা ফিকে হয়ে আসছে। পড়তি ফর্মের কারণে বর্তমান লংকান দলে নেই ভিন্ন অ্যাকশনের জন্য বিখ্যাত ডানহাতি এ স্টাইলিশ বোলার।

No comments:

Post a Comment

Post Top Ad