অভিষেকের জন্য নিজের ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন ঐশ্বরিয়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

অভিষেকের জন্য নিজের ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন ঐশ্বরিয়া!

অভিষেকের জন্য নিজের ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন ঐশ্বরিয়া!
মেয়ে আরাধ্যার জন্মের পর প্রায় ৫ বছর পর বলিউড কামব্যাক করেন ঐশ্বরিয়া রায়। পরপর ‘জজবা’  ‘সর্বজিত’, ‘ফান্নে খান’-এই তিন ছবিতে অভিনয় করলেও তেমন ব্যবসা সফল হয়নি। এখন তো বলিউডের একাংশ মন্তব্য করতে শুরু করে দিয়েছেন ঐশ্বরিয়ার অভিনয়ের ধার আগের তুলনায় অনেকটা কমে গেছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পরিচালকও সাবেক এই বিশ্ব সুন্দরীর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন। কিন্তু, ঐশ্বরিয়ার সিনেমা কেন একের পর এক ফ্লপ করছেন, এর পিছনে আসল কারণ কী?
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিষেক বচ্চনের পাশে থাকার জন্য স্বামীর ক্যারিয়ার গ্রাফকে উপরে তোলার জন্য ঐশ্বরিয়া নাকি নানা ধরনের ঝুঁকি নিতে শুরু করেছেন। নিচ্ছেন ভুল সিদ্ধান্তও। যে সঞ্জয় লীলা বানশালির ‘হাম দিল দে চুকে সনম’ দিয়ে বলিউডে পাকাপোক্ত জায়গা করে নেন ঐশ্বরিয়া, অভিষেকের জন্য নাকি সেই বানশালির সিনেমাতেও না করে দিয়েছেন নায়িকা।
শোনা যাচ্ছে, ‘গুলাব জামুন’-এ অভিনয় করতে হলে, ঐশ্বরিয়াকে বানশালির প্রজেক্টে না করতে হত। ‘গুলাব জামুন’-এর সঙ্গে বানশালির সিনেমার শুটিং ডেট মিলে যাচ্ছিল। আর সেই কারণেই স্বামীর সঙ্গে অভিনয় করতেই সঞ্জয় লীলা বানশালিকে ‘না’ করে দেন অভিষেকপত্মী। প্রসঙ্গত, ‘রাবণ’-এর পর দীর্ঘ ৮ বছর পর অভিষেক বচ্চনের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করছেন ঐশ্বরিয়া। আর সেই কারণেই সঞ্জয় লীলা বানশালির মত পরিচালককে সপাটে না করে দেন তিনি। যদিও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো রকমভাবেই মুখ খোলেননি নায়িকা।
এদিকে, ঐশ্বরিয়া যখন ‘গুলাম জামুন’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় ‘মনমর্জিয়া’-র শুটিং করছেন অভিষেক বচ্চন। দীর্ঘ বিরতির পর আবার অভিষেক বচ্চনকে সিলভার স্ক্রিনে দেখা যাবে। এই সিনেমায় অভিষেক বচ্চনের সঙ্গে রয়েছেন বিকি কৌশল এবং তপসি পান্নু।

No comments:

Post a Comment

Post Top Ad