‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়’


বিয়ের আগে যৌন সম্পর্ক বিরল কোনো ঘটনা না। এছাড়া পরবর্তীতে বিয়ে না করার ঘটনাকে ধর্ষণ বলা যাবে না।

সম্প্রতি এক রায়ে ভারতের মুম্বাই আদালত এ তথ্য জানিয়েছে।
সোমবার এক খবরে ভারতের সংবাদ মাধ্যম এই সময় জানায়, চলতি বছর সীমা নামে এক ভারতীয় তার প্রেমিক রাহুলের বিরুদ্ধে করা ধর্ষণের মামলায় এ রায় দেন আদালত।
মামলায় অভিযোগে বলা হয়, রাহুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সীমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর সীমা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। ভালবাসার নামে তাদের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হয়েছে।
তবে রাহুল বলেন, দু’জনের সম্মতিতেই এ শারীরিক সম্পর্ক হয়েছে। তিনি আরও বলেন, আমরা দু’জনই ভিন্ন ধর্মের। সুতরাং আমরা বিয়ে করতে পারব না।

আদালতের রায়ে বলা হয়, ইচ্ছাকৃতভাবে এবং ভালোবাসার টানে কোনো যুগল শারীরিক সম্পর্ক করলে তা ধষর্ণ বলা যাবে না।তবে দু’টি ক্ষেত্রে ধষর্ণের কথা বিবেচনা করা হবে।বিচারপতি মৃদুলা ভাটকর বলেন,বর্তমানে বিয়ের আগে শারীরিক সম্পর্ক, আগের মতো অবাক করার মত কোনো ঘটনা না। যে কোনো যুগলের মধ্যে শারীরিক সম্পর্কের স্বাদ নেওয়ার ইচ্ছা হতেই পারে। বর্তমানে মুম্বাই এবং পুনের মত আধুনিক শহরে শারীরিক সম্পর্ক বাড়ছে।
এক, যদি কোন স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মহিলাকে ভুলিয়ে ভালিয়ে যৌন সম্পর্ক করা হয়।তবে ধষর্ণে মামলা হতে পারে।
দুই, স্ত্রী থাকা সত্ত্বেও সেটা লুকিয়ে অন্য মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে সেই ব্যক্তির বিরুদ্ধে ধষর্ণের মামলা হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad