প্রতি পোস্টে ২৯ কোটি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

প্রতি পোস্টে ২৯ কোটি!

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী তাঁর। যেকোনো পোস্ট করলেই ১৪ কোটি ১০ জন অনুসারীর অনেকেই ঝাঁপিয়ে পড়েন লাইক, কমেন্ট দিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলেনা গোমেজের এই জনপ্রিয়তাই কাজে লাগাতে চেয়েছে জার্মান ব্র্যান্ড পুমা।
মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে গায়িকার সঙ্গে চুক্তি করেছে। ফলও হাতেনাতে। কিছুদিন আগে পুমার পোশাক, স্নিকার্সে একটি ছবি পোস্ট করেন ‘ব্যাড লায়ার’ গায়িকা, যাতে এ পর্যন্ত ৭২ লাখেরও বেশি লাইক আর লাখখানেক কমেন্ট এসেছে! সেলেনার পোস্টের পর বিক্রিবাট্টা ব্যাপক বেড়েছে।সব হিসাব-নিকাশ করে প্রতিষ্ঠানটি বলছে, গায়িকার একেকটি ইনস্টাগ্রাম পোস্টের মিডিয়া ইমপ্যাক্ট মূল্য ৩৫ লাখ ডলার [প্রায় ২৯ কোটি টাকা]! গায়িকা নিজেও ভক্তদের প্রতিষ্ঠানটির পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। কারণ এখান থেকে পাওয়া আয়ের বড় অংশ তিনি অনুদান দেবেন লুপাস রোগ নিয়ে গবেষেণায়, যে রোগে তিনি অনেক দিন ভুগেছেন।
এই ঘোষণার পর এপ্রিলে প্রথম সেলেনার ডিজাইনে পুমার পণ্য বাজারে আসে। আসার কয়েক দিনের মধ্যেই যে সেটা শেষ হয়ে যায় তা বলাই বাহুল্য।

No comments:

Post a Comment

Post Top Ad