সেলফিতে উঁকুন !? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

সেলফিতে উঁকুন !?

সেলফিতে উঁকুন আতঙ্ক!
সারা বিশ্বে যখন ঝোঁকছে সেলফি উন্মাদনায়, তখনি তরুণদের সেলফি না তুলতে সতর্ক করে দিয়েছে রাশিয়া। সেলফি তোলার কারণে একজনের মাথার উঁকুন আরেকজনের মাথায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা।
স্বাস্থ্য সংস্থা ‘কার্স্ক রিজিওনাল ডিপার্টমেন্ট অব রসপোটরেন্যাডজর’ জানিয়েছে, সেলফিতে হাতের দৈর্ঘ্যের কাছাকাছি কিছু লোক গাদাগাদি হয়ে ছবির পোজ দেয়। আর সে সময়ই এক মাথা থেকে অপর মাথায় উঁকুন পরজীবিটি ছড়িয়ে পড়ে।
সংস্থাটি জানায়, ছবি তোলতে যখন মানুষগুলো একে অপরের খুব কাছাকাছি আসে তখনি মাথার উঁকুনগুলো আরেক মাথায় ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়।
রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থার এ ধরনের সতর্কতা কেবল এটাই প্রথম নয়। আর আগের দেয়া সতর্কতাগুলো বেশ বিতর্কের তৈরি করেছিল। সংস্থাটির সাবেক প্রধান গেনেডি ওনিশচেনকো একবার রাশিয়ার সব কাক মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন। কারণ হিসেবে বলা হয়েছিলো, কাকের লোম থেকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে। এছাড়া রাশিয়ার বিরোধী দেশগুলো থেকে খাবার ও পানিয় আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পছনেও তার ভূমিকা ছিল।
এদিকে সেলফি নিয়ে রাশিয়ার স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। লেনটা সংবাদ মাধ্যমে জর্জ কলোচকভ বলেন, ‘‘সরকারি স্বাস্থ্য সংস্থা কি এটা বলতে চাচ্ছে যে, রাশিয়ান অধিকাংশ তরুণদের মাথায় উঁকুনভর্তি!’’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিষয়টা খুবই মজার। এখনো সব কাজে ওনিশচেনকো’র গন্ধ পাওয়া যাচ্ছে।’’

No comments:

Post a Comment

Post Top Ad