"কেউ আমাকে সিনেমায় নেয় না" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

"কেউ আমাকে সিনেমায় নেয় না"

এমন দুঃখ করেই বলতে শোনা গেল ভারতীয় সুপার মডেল মিলিন্দ সোমনকে। এই তো কিছুদিন আগেই তার ‘বিগ বস’ অর ঘরে যাওয়া নিয়ে গুঞ্জন রটেছিল।

শুধুমাত্র অতিথি হিসেবে তাদের ডাকা হলে ‘বিগ বস’ এ তারা যেতে পারবেন, এমন কথাও জানিয়েছিলেন এই জনপ্রিয় সুপার মডেল।শোনা যাচ্ছিল, সালমান খানের ‘বিগ বস’ এর নতুন পর্বে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে মিলিন্দ-অঙ্কিতাকে। কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, এই খবরের কোনও সত্যতা নেই। তাছাড়া ‘বিগ বস’ এ যোগ দেওয়ার মতো অত সময়ও নাকি তাদের হাতে নেই।
কিন্তু এবার তার গলাতেই দুঃখ। কারণ ছবিতে অভিনয় করার জন্য তাকে নাকি কোনও পরিচালক ডাকেনই না। কিন্তু কেন? কারণও খুঁজে বের করেছেন মিলিন্দ।
তিনি বলেন, বলিউডে তার নেটওয়ার্ক তেমন জোড়ালো নয়, সেই কারণেই কোনও কাজ পান না তিনি।
সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমন বলেন, এটাই সত্যি কথা যে কেউ আমাকে কাস্ট করার কথা ভাবেন না। আমি জানি না কেন, এমনটা হয়। আমি কিন্তু অভিনয় করতে ভালবাসি। পাশাপাশি, সবাই বলেন অভিনয়ে ভালো টাকাও আছে।
‘মেড ইন ইন্ডিয়া’র ভিডিওতে দেখা গিয়েছিল মিলিন্দকে। তার আগে ‘ভেজা ফ্রাই’, ‘দ্রাবিড়’, ‘বাজিরাও মস্তানি’, ‘সেফ’ এ অভিনয় করেছেন তিনি। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। পাশাপাশি ‘ক্যাপ্টেন ভম’ ‘নূরজাহান’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-৩’ টিভি শোগুলিতেও দেখা গিয়েছিল তাকে।
তারপরেও কেন পর্দায় এত কম দেখা যাচ্ছে তাকে এমন প্রশ্নে মিলিন্দ বলেন, মনে হয় সকলে আমাকে মেনস্ট্রিম অভিনয়ে দেখতে অভ্যস্ত নয়। শহুরে মানুষরা তাও কিছুটা পরিচিত। এমনকী কমার্শিয়াল ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। আসলে যে কোনও বিজনেসেই কিন্তু নেটওয়ার্কটা গুরুত্বপূর্ণ।
মিলিন্দের ছবি দেখার অভ্যাসটাও বেশ কম। বছরে মাত্র ৩টি ছবি দেখেন তিনি। সোমনের ধারণা সেই কারণেও হয়তো নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে না।

No comments:

Post a Comment

Post Top Ad