পিছিয়ে গেল ‘দেবী’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

পিছিয়ে গেল ‘দেবী’


সংশয় তৈরি করে পিছিয়ে গেল দেবী মুক্তির তারিখ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছেনা ‘দেবী’। আরও একমাস পরে ছবি মুক্তি দেওয়া হবে বলে জানালেন জয়া আহসান।
সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজে জয়া বিষয়টি জানিয়ে বলেন, কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি।
তিনি বলেন,  হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। এতে মিসির আলি চরিত্রে  চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নীলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।
আজ মঙ্গলবার ফেসবুকে জয়া বলেন,‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো।
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জয়া লিখেন, সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ছায়ার মতো আমাকে সমর্থন করার জন্য। আপনাদের এই ভালোবাসা একজন নতুন প্রযোজক হিসেবে আমার জন্য আশীর্বাদ।

No comments:

Post a Comment

Post Top Ad