হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের মধ্যে রাখি বন্ধন অুনষ্ঠিত হয়েছে।
বিজিবি ও বিএসএফের বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক আরও দৃঢ় করতে সোমবার হিলি স্থলবন্দর সীমান্তে এই রাখি বন্ধনের আয়োজন করা হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর।
এতে উল্লেখ করা হয়, সোমবার বেলা ১১টায় ২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি আইসিপি গেটে কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার এসি মিথিলেস কুমারের উপস্থিতিতে এই রাখি বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসএফের নারী সদস্যরা বিজিবি জওয়ানদের হাতে এবং বিজিবির নারী সদস্যরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। পরে উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

No comments:
Post a Comment