দশ বছর বয়সেই কোম্পানীর CEO - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

দশ বছর বয়সেই কোম্পানীর CEO

দশ বছর বয়সেই কোম্পানীর সিইও
ইচ্ছা থাকলেই উপায় হয় কথাটির সাথে কমবেশী আমরা সবাই পরিচিত, অনেকেই আবহমান ধরে চলমান এ প্রবাদটির সাথে দ্বিমত পোষণ করেন কিন্তু বন্ধুদের গাড়িতে চড়া দেখে যুক্তরাষ্ট্রের এক বাচ্চার ইচ্ছা হয় নিজেদের অসামর্থ্যকে ঘুচাতে। আর সেই অদম্য ইচ্ছা নিয়ে শুরু করেন ব্যবসা। তার বয়স এখন দশ বছর, আর এ বয়সেই সে হয়েছেন নিজের কোম্পানীর সিইও।
করি নিয়েভস নামের ওই বাচ্চা নামী ব্যান্ডের জনপ্রিয় মডেল হিসেবে কাজ করে ও রেফ কুকির ব্যবসায় সাড়া ফেলে দিয়েছে।
নিউইয়র্কের কনকনে শীতে নিজের গাড়ি নেই বলে বরাবর বাসেই যেতে হতো তাকে। সব বন্ধুদের বাবার গাড়ি আছে কিন্তু করিদের নেই।সেই সামর্থ্যও ছিল না। সেই পাঁচ বছরের করির মনে একটা জিদ চেপে গেল। টাকা আয় করতে হবে এবং গাড়ি কিনতেই হবে। শুধু পরিকল্পনা করেই বসে থাকেনি করি। বাড়ির ঠিক সমানেই হট কোকো বিক্রির একটা ছোট্ট দোকান দেয়। তার সাথে মাকে বলে তার হাতে তৈরি কিছু খাবার মেনুতে যোগ করলো। আর এভাবেই শুরু করে লিটিল বিজেনেসম্যান করি।
প্রথম অবশ্য ইন্টারনেট ঘেঁটে কুকির বিভিন্ন রেসিপি রপ্ত করে সেগুলো পরিবেশন করতো কাস্টমারদের। কিন্তু আলাদা কিছু তো করতেই হবে। তাই নিজেই কিছু রেসিপি উদ্ভাবন করলো। আর সেগুলো কাস্টমাররাও লুফে নিল।
মাত্র দু’বছরের মাথায় করির ব্যবসা রমরমা হয়ে ওঠলো। ২০১২ সালের প্রথম দিকে মা ও ছেলে মিলে তাদের দোকানের সরকারি অনুমোদন নিয়ে নেয়। ধীরে ধীরে তাদের ব্যবসা এতটা বৃদ্ধি পায় যে একটা বাণিজ্যিক কিচেনের ব্যবস্থা করতেই হয়।
করির কোম্পানিতে এখন দিনে এক হাজার কুকি তৈরি হয়। আর অনলাইনেও অর্ডার পায় অনেক। সম্প্রতি সে এক টিভি শোতে অংশ নেয়। সেখানে করি জানায়, শুরুর দিকে কোম্পানিতে ‘মাস্টার বেকার’ হিসেবে কাজ করার জন্য তার মায়ের আয় ছিল ১৫ ডলার কিন্তু এখন আরো ১০ ডলার বাড়ানো হয়েছে। এখন তার বেতন ২৫ ডলার। সেই শোতে তাকে ১০ হাজার ডলার ও একটি গাড়ি দেয়া হয় উপহার হিসেবে।
এটা অবশ্য করির মায়ের জন্য চোখে জল আনার মতোই দৃশ্য। তাই তিনি টিস্যু দিয়ে বারবার চোখ মুছছিলেন।
করি যে শুধু ব্যবসা করে তা নয়। সে কিন্তু খুবই ফ্যাশন সচেতন। তাই হিলফিগার ও র‌্যাল্ফ লরেনের মতো নামী ব্যান্ড তাকে মডেল করেছে।
এছাড়া টিভি কমার্শিয়ালে অভিনয় করে প্রচুর নাম কুড়িয়েছে এই লিটল বিজনেসম্যান করি নিয়েভস।
ছোট্ট করি পৃথিবীকে অবাক করে দিয়েছে তার শ্রম মেধা ও আত্মবিশ্বাস দিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad