বেইজিং, ১০ নভেম্বর- ‘আমি আমার নিজের কাছে, এবং পরিবার, বন্ধু ও আমার ভবিষ্যৎ স্বামী সন্তানদের কাছে অঙ্গীকার করছি যে, আমি একজনের সাথে সারাজীবনব্যাপি বিবাহবন্ধনে আবদ্ধ হবার আগে পর্যন্ত সব রকমের প্রাক-বৈবাহিক যৌনক্রিয়া থেকে বিরত থাকবো।’
চীনের উত্তর পশ্চিম অঞ্চলের একটি কলেজ ছাত্রীদের কাছ থেকে কুমারীত্ব রক্ষার এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। একটি কোর্সের অংশ হিসেবে তাদের এই অঙ্গীকার করতে বলা হয়েছিল। কলেজটির নাম প্রকাশ করা হয় নি। তবে অনলাইনে এখবর ছড়ানোর পর তা নিয়ে ব্যাপক আলোচনা-বিতর্ক তৈরি হয়।
শানজি প্রদেশের শিয়ান শহরের ওই কলেজে 'নো রিগ্রেটস ইউথ' নামের একটি কোর্সের সময় ছাত্রীদের একটি অঙ্গীকার পত্রে স্বাক্ষর করতে বলা হয়। এতে বিয়ের পরও অন্য কোন সম্পর্কে জড়িয়ে না পড়ার অঙ্গীকারের কথা আছে, জানাচ্ছে চীনা ইকোনমিক ডেইলি ওয়েবসাইট।
১৯৯০এর দশকে আমেরিকান কলেজগুলোয় যৌন সম্পর্ক থেকে বিরত থাকার এরকম অঙ্গীকার করার প্রচলন ছিল। তবে চীনে এরকম ঘটনা খুবই বিরল। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন পক্ষ দাঁড়িয়ে গেছে। আলোচিত কলেজটির একজন শিক্ষক বলেছেন, ছাত্রছাত্রীদের ভালোর জন্যই তারা এ পদক্ষেপ নিয়েছিলেন, তবে তার যে এমন প্রতিক্রিয়া হবে তা তারা ভাবেন নি।

No comments:
Post a Comment