বিমার অর্থ পেতে নিজের হাত-পা কাটালেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

বিমার অর্থ পেতে নিজের হাত-পা কাটালেন!

বিমার অর্থ পেতে নিজের হাত-পা কাটালেন!
বড় অঙ্কের বিমার অর্থ পেতে বন্ধুকে দিয়ে নিজের একটি হাত ও পা কাটিয়েছেন ভিয়েতনামের এক নারী! আর এ জন্য তিনি ওই বন্ধুকে অর্থও দিয়েছেন!
ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবরে ওই নারীর নাম উল্লেখ না করে বলা হয়, গত মে মাসে রাজধানী হ্যানয়ের একটি হাসপাতালে বাঁ পা ও বাঁ হাতের এক-তৃতীয়াংশ কাটা অবস্থায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে জানান, কাটা হাত-পা তাঁদের পক্ষে জোড়া লাগানো সম্ভব নয়।
পরে ৩০ বছর বয়সী ওই নারী পুলিশকে জানান, তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়েন। তাঁর বন্ধু ডোয়ান ভ্যান ডি তাঁকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় অঙ্গ হারানোর কথা উল্লেখ করে ওই নারী পরে বিমা কোম্পানির কাছে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেন। ভিয়েতনামে এটা বিপুল অঙ্কের অর্থ। কারণ, সেখানে একজনের মাসিক আয় গড়ে ২ হাজার ১০০ মার্কিন ডলার। ওই নারী বিমার অর্থ দাবি করা পর সংশ্লিষ্ট বিমা কর্তৃপক্ষের সন্দেহ হয়।
হ্যানয় পুলিশ এ ঘটনার বিষয়ে এএফপির কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে স্থানীয় পত্রিকার সংবাদ থেকে জানা যায়, ওই নারী এ ধরনের ভয়াবহ হীন কাজের জন্য তাঁর বন্ধুকে দুই হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন। আর পুলিশ সম্পদ চুরির ষড়যন্ত্রে ওই নারীকে কীভাবে অভিযুক্ত করা যায় তা খতিয়ে দেখছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এ ঘটনা অন্যদের জন্য একটি সতর্ক বার্তা। প্রতারণার মাধ্যমে বিমার টাকা পেতে নিজের শরীরের এমন ক্ষতি কারোরই করা উচিত নয়। তিনি বলেন, ভিয়েতনামে তিনি আগে কখনো এ ধরনের ঘটনার কথা শোনেননি।

No comments:

Post a Comment

Post Top Ad