কমছে মহিলার সংখ্যা, তাই বউ ভাগাভাগির পরামর্শ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

কমছে মহিলার সংখ্যা, তাই বউ ভাগাভাগির পরামর্শ

কমছে মহিলার সংখ্যা, তাই বউ ভাগাভাগির পরামর্শ
চিনে ক্রমশ মহিলা-পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতায় সঙ্কট দিনে দিনে প্রকট হচ্ছে। সংবাদসংস্থা বিবিসিতে প্রকাশিত খবর মোতাবেক, বর্তমানে চিনে প্রতি ১০০ মেয়ে শিশুর পরিবর্তে ১১৭টি ছেলে শিশু জন্ম নেয়। এছাড়াও, গ্রাম থেকে বহু মেয়ে কাজের জন্য শহরে পাড়ি দিচ্ছে। ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে বিয়ের জন্য মেয়ে পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে পড়ছে। ক্রমশ বেড়ে চলা এই সমস্যা সমাধানে অভিনব এক পন্থা বার করেছেন চিনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শি ঝাওশি।
তাঁর পরামর্শ, বিশেষত দরিদ্র পুরুষদের মধ্যে স্ত্রী ভাগাভাগি করার। তার একটি লেখায় প্রফেসর জানাচ্ছেন, ২০২০ সালের মধ্যে চিনের কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে তিন থেকে চার কোটি। ফলে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে। তাঁর বক্তব্য, ধনী পুরুষরা পয়সা দিয়ে বউ পেয়ে যাবে, কিন্তু গরীবরা কি করবে? তারা কয়েকজন মিলে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতেই পারে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। প্রফেসরের মতে, প্রত্যন্ত অনেক দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই ঘটছে। কয় ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে। তারা সুখেই বসবাস করছে।
তবে তাঁর এই অভিনব সমাধানে চিনে বিশেষ করে অনলাইনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad