দেওঘরে উপচে পড়া ভক্তদের ভীড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

দেওঘরে উপচে পড়া ভক্তদের ভীড়



কথিত আছে শ্রাবন মাস নাকি শিবের জন্মমাস,এই মাসে শিবের মাথায় জল ঢাললে সবার মনোস্কামনা পূর্ন হয়।পুরাণ আমল থেকে এই রীতী চলে আসছে,যার ফলে ভারতের বিভিন্ন শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য পুন্যার্থীদের ভীড় দেখা যায়।যার মধ্যে দেওঘর এবং তারকেশ্বর মন্দির উল্লেখযোগ্য।ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ পূণার্থী দেওঘরে আসেন শিবের মাথায় জল ঢালতে,দেওঘর জেলা ভোলবোম শব্দে মূখরীত হয়ে উঠে।পূর্ণাথীদের জন্য রেলওয়ে বিশেষ ট্রেন পরিষেবা দিয়ে থাকে,নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন তৎপর, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।রেল প্রশাসন থেকে শুরু করে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা পূর্ণাথীদের যাতে কোন রকম অসুবিধার
সম্মুখীন না হতে হয় বিভিন্ন জায়গায় সহায়তা শিবির করেছে।গোটা শ্রাবন মাস ধরে দেওঘর এলাকায় মেলা বসে যায়।শিবের মাথায় জল ঢালার পাশাপাশি মন্দির দেখতে ও প্রচুর লোকের সমাগম হয়,শ্রাবনি মেলা  ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো।

No comments:

Post a Comment

Post Top Ad