কোন কুকুরের মাথায় উঠছে সৌন্দর্যের মুকুট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

কোন কুকুরের মাথায় উঠছে সৌন্দর্যের মুকুট?

কোন কুকুরের মাথায় উঠছে সৌন্দর্যের মুকুট?
আঙ্কারা, ২২ ফেব্রুয়ারী- বিশ্বসুন্দরী কিংবা দেশ সেরাদের প্রতিযোগিতার পথ ধরেই এবার তুরস্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কুকুর সৌন্দর্য প্রতিযোগিতা। রোববার (২১ ফেব্রুয়ারি) দেশটির গাজিআন্তেপ শহরে সৌন্দর্যের মুকুট জয়ে প্রতিযোগিতায় নেমেছিলো ৭১টি পোষা কুকুর। ভিন্ন ভিন্ন প্রায় ১৭টি জাতের কুকুর অংশ নেয় এতে।
কুকুর শাবক ও কিনোলজি ফেডারেশন নামের একটি সংস্থার আয়োজনে তুরস্কের নানা প্রান্তের কুকুর মালিকেরা নিজ নিজ পোষা কুকুরকে নিয়ে আয়োজনে সমর্থন জানাতে আসেন। তৃতীয়বারের মতো হওয়া এই আয়োজনে বিগত সময়ের চেয়ে উপস্থিতি অনেক বেশি বলেই জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
কুকুরের বাহ্যিক সৌন্দর্য ছাড়াও এর বুদ্ধিমত্তা বিবেচনা করতে নানা রকমের খেলার প্রতিযোগিতা করা হয় অনুষ্ঠানে। দিনব্যাপী জরুরি প্রয়োজনে ব্যবস্থা রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স ও পশু ডাক্তারও।
বিচারকদের পূর্ণাঙ্গ বিচারের প্রেক্ষিতে প্রতিযোগিতার একদিন পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন প্রধান উমিত ওযকানাল। এরপর আনুষ্ঠানিকভাবে তুরস্কের সুন্দরতম বা সুন্দরী কুকুরের মুকুট পরানো হবে বিজয়ী কুকুরকে। এবার অপেক্ষার পালা।

No comments:

Post a Comment

Post Top Ad