বিশ্বের কয়েকজন বিরল মানুষের সন্ধান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

বিশ্বের কয়েকজন বিরল মানুষের সন্ধান

বিশ্বের কয়েকজন বিরল মানুষের সন্ধান
অদ্ভুত মানুষদের দেখা পেলে আমরা সবাই হুমড়ি খেয়ে বড়ি। মানুষ এমনিতেই বড়ই বিচিত্রময়। এদের মধ্যে এখানে যে মানুষদের পরিচয় দেওয়া হলো তাদের চিনে নিন।

১. মেলানি গেডোস এমন এক নারী যার মাথায় চুল নেই। মুখে দাঁতও নেই তার। এক্টোডেরমাল ডাইপ্লাসিয়া রোগে আক্রান্ত তিনি। এটা একটা বিরল জেনেটিক সমস্যা। তার অন্য একটি পরিচয়, চুল ও দাঁতবিহীন একমাত্র মডেল তিনি। কিছু মডেল হাউজ ভিন্নরকম মডেলের সন্ধানে ছিল। তখনই তাদের মডেল হতে আবেদন করেন তিনি।

২. শাওলিন টেম্পলের এক ভিক্ষু শি লিলিয়াং। তিনি পানির ওপর দিয়ে দৌড়াতে পারেন। পানিতে বিছিয়ে দেওয়া পাতলা কাঠের ওপর দিয়ে ১২৫ মিটার দৌড়িয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেন তিনি।
৩. অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির এক প্রফেসর স্টেরলার্ক। তার হাতে মানুষের একটি কান গজিয়েছে। একে ধীরে ধীরে বড় করে তুলছেন। পরিকল্পনাটা হলো, এ কানকে  ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক 'রিমোট লিসনিং ডিভাইস' বানাতে চান তিনি।

৪. ২৩ বছর বয়সী এক মডেল ভিরালি মোদি। দুর্ঘটনায় কোমায় চলে যান তিনি। তার স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। মুম্বাইয়ে স্টেম থেরাপি নিতে থাকেন। তবে সবাইকে অবাক করে দিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। বর্তমানে মিস হুইলচেয়ার প্রতিযোগিতার রানার আপ তিনি।

৫. হারনাম কৌরের মুখের লোমগুল ক্রমশ বড় হচ্ছিল। তিনি একে বাড়তে দিলেন। পলিসিসটিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মুখের লোম বাড়তে থাকে তার। হারনাম তার দৈহিক অবস্থা নিয়ে সন্তুষ্ট এবং অন্যদের একই সমস্যা থাকলে তা সাদরে গ্রহণ করে নিতে পরামর্শ দেন।

৬. এই মানুষটি তার মাথাকে ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারবেন। দেহকে অবিশ্বাস্যরকম ভাঁজ করতেও সক্ষম তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad