বিয়ে না করেই সন্তানের জন্ম দিয়ে গর্বিত হতে চান এই বলিউড অভিনেত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

বিয়ে না করেই সন্তানের জন্ম দিয়ে গর্বিত হতে চান এই বলিউড অভিনেত্রী


আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘মন’ (১৯৯৯) ছবিতে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ছোট পর্দার ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ (২০০৩-২০০৫) সিরিয়ালে ‘পূজা’ নামে তিনিই ছিলেন মুখ্য ভূমিকায়।সেই পূজার সঙ্গে বিশেষ কোনও মিল পাওয়া যাবে না ২০১৬ সালের ওয়েব সিরিজ ‘মায়া’র নায়িকা সোনিয়া অরোরার। কারণ ছোট পর্দার মধ্যবিত্ত পরিবারের পূজা তত দিনে পরিবর্তিত হয়েছেন মোহময়ী সোনিয়াতে।


অভিনেত্রী শামা সিকন্দরের এই পরিবর্তন প্রশংসনীয়। এবং তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি দেখলে অবাক হবেন বলিউডের অনেক দিভারাই।শুধুমাত্র অভিনয় বা ফ্যাশনই নয়, শামা এবার নজর কেড়েছেন তাঁর এক বক্তব্যেও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ৩৬ বছরের অভিনেত্রী জানিয়েছেন যে, নিজের সন্তানকে জন্ম দেওয়ার জন্যই বিয়ে করতে হবে এমনটা তিনি মনে করেন না। বিয়ে না করেও যদি তিনি সন্তানের জন্ম দেন, তাকে তিনি ‘গর্বের সঙ্গে লাভ চাইল্ড’ বলেই পরিচয় দেবেন।



  • প্রসঙ্গত, মার্কিন ব্যবসায়ী জেমস মিলিরনের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে শামা সিকন্দরের। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বেশ কয়েকবার বিয়ের প্ল্যান করেও তা করা হয়ে ওঠেনি। তবে তিনি এও বলেন, জেমস বা তিনি নিজেও বিয়ের ব্যাপার নিয়ে এত মাথা ঘামান না। আসল ব্যাপার পরস্পরের প্রতি ভালবাসাটাই।

No comments:

Post a Comment

Post Top Ad