বাঁচতে গেলে করতে হবে শারীরিক সম্পর্ক! এ কি রে বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

বাঁচতে গেলে করতে হবে শারীরিক সম্পর্ক! এ কি রে বাবা


ঠিক যেন সিনেমা। মরণাপন্ন বন্ধুকে বাঁচাতে হলে তাঁর সঙ্গে শরীরী মিলনে লিপ্ত হতে হবে! না হলে বাঁচানো যাবে না ওই ছেলেটিকে। এমন অসুখের কথা কখনও কেউ শুনেছেন? আর এখানেই ‘কাহানি মে টুইস্ট’। আসল ঘটনা একেবারে অন্য।
‘ডেইলিমেল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের রোটুনায় এক ব্যক্তিকে বান্ধবীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নিজের বান্ধবীর বাড়িতে ঢোকেন। কয়েকজন যুবক মারধর করে জোর করে বিষ খাইয়ে দিয়েছে বলে তরুণীকে জানান ওই যুবক।
তরুণীর অভিযোগ, এর পর ওই যুবক তাকে জানান যে বিষ খাওয়ানো হয়েছে, সেই বিষের কোনও অ্যান্টিবায়োটিক নেই। ৪৮ ঘণ্টার মধ্যে ঘাম ঝড়ানোর মতো কোনও পরিশ্রমের কাজ না করতে পারলে, বিষের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।!
ওই তরুণীর দাবি, এর পরেই তিনি একটি মেইল পান। মেইলে বলা হয় যে, ওই যুবকের সঙ্গে যৌন সম্পর্ক না করলে, বিষের প্রভাবে মৃত্যু হবে যুবকের। পর পর এমন কয়েকটি মেল পেয়ে শঙ্কিত হয়ে যান ওই তরুণী।
কিন্তু এর পরেই মেইলের লেখা দেখে সন্দেহ হয় ওই তরুণীর। মেলে ওই তরুণীর যে নাম লেখা হয়েছে, সেই নামেই ওই যুবক তাঁকে ডাকতেন। তখনই গোটা বিষয়টি তাঁর এক বান্ধবীকে জানান তিনি। পরে পুলিশের জেরায় ওই যুবক গোটা ঘটনার কথা স্বীকার করে নেন।
জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক করতেই এই ফন্দি আটেন তিনি। তবে ফন্দি এঁটেও কাজ না হওয়াতে, আপাতত শ্রীঘরে দিন কাটাচ্ছেন ওই যুবক।

No comments:

Post a Comment

Post Top Ad