বাড়ি-বাড়িতে চলছে রমরমা দেহব্যবসা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

বাড়ি-বাড়িতে চলছে রমরমা দেহব্যবসা


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ শহরের মধ্যে বাড়ি বাড়িতে  চলছে দেহ ব্যবসা । এমনি চাঞ্চল্যকর  খবরে তোলপাড়  সিউরি শহরের হাটজন বাজার এলাকা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়ির মালকিন সহ তিন জন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করেছে সিউরি থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটজন বাজার এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বহিরাগতদের আনাগোনা ছিলো । বেশ কয়েক দিন ধরে স্থানীয় মানুষরা বিষয়টা নজর রাখছিলেন ।জানা যায়, বুধবার রাতে একটি বাড়িতে বহিরাগত এক মহিলা ও এক পুরুষকে ঢুকতে দেখে । এর পরেই ওই বাড়িতে চরাও হয় এলাকার লোক জন । সিউরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির মালকিন ও একজন মহিলাকে আটক করে । তাদের কাছে  বেশ কিছু সূত্র পেয়ে এদিন সকালে  পুলিশ এলাকার আরও একটি বাড়ীর খোঁজ পায় । সেই বাড়ি থেকে শহরের প্রতিষ্ঠিত এক ব্যবসাদার ও এক মহিলাকে আটক করে । পুলিশের সামনেই চলে গনপিটুনি । পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় । স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে ওই বাড়ী ছেড়ে এলাকা থেকে চলে যেতে হবে । দোষীদের কঠোর শাস্তী দিতে হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad