যখন-তখন গ্রেফতার হতে পারেন কঙ্গনা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

যখন-তখন গ্রেফতার হতে পারেন কঙ্গনা!

বলিউডে মোটামুটি বিতর্ক রানি নামেই পরিচিত কঙ্গনা রানাওয়াত। তিনি যা করেন, তিনি যা বলেন, তা মোটামুটি বিতর্ক তুলতে যথেষ্ট। তবে এবার কোনও মন্তব্যের জন্য নয় বরং বাড়ির দালালকে টাকা না দেওয়ার কারণেই খবরের শিরোনামে উঠে এলেন কঙ্গনা।

জানা যায়, ২০১৭ সালে নার্গিস দত্ত রোডের পালি হিলে একটি বাংলো কিনেছিলেন কঙ্গনা। বাংলোটির দাম প্রায় ২০.৭ কোটি টাকা। এই বাংলোটি যে দালালের মারফত কেনেন, তিনিই খার থানায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।খবর অনুযায়ী, কঙ্গনা রানাওয়াতের নামে সমনও পাঠানো হয়েছে মুম্বাইয়ের খার এলাকার পুলিশের তরফ থেকে।
দালালের অভিযোগ, কঙ্গনা তাকে প্রাপ্য টাকা দেননি।
তবে খবরটিকে ভ্রান্ত বলে জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার কথায়, তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে।
কঙ্গনা আরও জানান, তিনি সমস্ত নিয়মকানুন মেনেই বাংলোটি কিনেছেন। এমনকী, দালালকে পরিমাণ মতো টাকাও দিয়েছেন।
উল্টো তার অভিযোগ, দালাল আরও বেশি টাকা চাওয়ায় তা দিতে নারাজ কঙ্গনা। আর তা নিয়েই যত সমস্যা। এমনকী, দালালের নামে পুলিশে অভিযোগও দায়ের করেছেন কঙ্গনা।

No comments:

Post a Comment

Post Top Ad