র‌্যাম্প মাতালেন 'বৈদ্যুতিক' বেবো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

র‌্যাম্প মাতালেন 'বৈদ্যুতিক' বেবো

র‌্যাম্প মাতালেন 'বৈদ্যুতিক' কারিনা
সংগৃহীত ছবি

ভারতের দুঁদে ফ্যাশন ডিজাইনার মণীষা জয়সিং-এর সর্বসাম্প্রতিক ডিজাইন করা পোশাকে মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে র‌্যাম্প মাতালেন করিনা কাপুর। মেটালিক রঙের অফ শোল্ডার কাট আউট গাউনে ঢালু সেজেছিলেন তিনি। ন্যুড মেকআপ আর ঢেউ খেলানো চুলে করিনার আবেদনই ছিল অসামান্য। মণীষার এইবারের কালেকশনের মূল কথাই ছিল ধাতব এবং ঝকমকে পোশাক।
রবিবার এই ফ্যাশন গালার শেষ দিনে উপস্থিত ছিলেন কিয়ারা আডবানী, অদিতি রাও হায়দারি, ডায়ানা পেন্টি, লিসা হেইডনের মতো সেলিব্রিটিরা। নেহা আগরওয়ালের লেবেল আগামীর প্যান্টস্যুট পোশাকে সেজেছিলেন কিয়ারা আডবাণী। জয়ন্তী রেড্ডির পোশাকে অদিতি রাও হায়দারি, দিশা পাটিলের ডিজেইন করা পোশাকে নেমেছিলেন ডায়না পেন্টি।
কল্কি কোচলিন গৌরব কাট্টার পোশাকে র‌্যাম্পে নামেন। লিসা হেইডনের পরণে ছিল মিশরুর নতুন সংগ্রহের একটি পোশাক। রাধিকা আপ্তের জন্য বোল্ড ফ্যাশন নিয়ে এসেছিলেন পুনীত বালানার পোশাক।
গ্র্যান্ড ফিনালেতে কারিনা পরেছিলেন একটি হলোগ্রাফিক অফ-শোল্ডার গাউন। আর কারিনা কাপুরের মেক-আপ লাইনের নাম ছিল 'কারিনা কাপুর খান বাই ল্যাকমে অ্যাবসলিউট'। আর কারিনা কাপুর খান এই কসমেটিক জায়ান্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
এই সেগমেন্টে কারিনা কাপুর খানকে 'আলটিমেট ডিভা' এবং 'দি ইলেকট্রিক গডেস' তকমাও দেওয়া হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad