পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই সদস্যকে অপহরণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই সদস্যকে অপহরণ!



সপ্তাহখানেকের মধ্যেই পঞ্চায়েতের বোর্ড গঠন।আর সেই বোর্ড গঠনের আগেই সশস্ত্র দূস্কৃতিরা অপহরন করলো এক পঞ্চায়েত সদস্য কে।নাম নন্দ কিশোর সরদার। ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নং ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকায়। পরিবারের অভিযোগ, রবিবার গভীররাতে ওই পঞ্চায়েত সদস্য যখন বাড়ীতে ঘুমাচ্ছিল তখন জনা ত্রিশ সশস্ত্র দূস্কৃতি এসে বাড়ী ঘিরে ধরে।মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় তাকে। মারধর করা হয় পরিবারের অন্য সদস্যদের। ঘঠনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ।স্থানীয় সূত্রে খবর,সোমবার বাড়িতে নন্দ বাবুর মায়ের শ্রাদ্ধ অনুষ্টান। সেই কাজের জন্য বাড়ীতে ছিলেন তিনি। আর তারপরই তাকেই অপহরন করা হয়েছে। অঞ্চল সূত্রে খবর  তৃণমূলের প্রতিকে ভোটে জেতার পর থেকে প্রায়ই এলাকার বাইরে থাকতেন এই সদস্য। এই এলাকায় নির্দল বনাম তৃনমূলের জোর লড়াই হয়।ভোট গননার পর দেখা যায় গোপালপুর পঞ্চায়েতের ১৮ টি আসনের মধ্যে নির্দল ৯ ও তৃনমূল ৯ টি। এরপর নির্বাচিত ওই সদস্য নির্দল সদস্যদের কাছে আশ্রয় নেয়। এরপর সংখ্যালঘু হয়ে পড়ে তৃনমূলের দলীয় প্রতীকে জেতা সদস্যরা।বোর্ড গঠনের উদ্যোগী হয় নির্দলরা।সেই ঘটনা থেকে এই অপহরন বলে মনে করছে পুলিশ।

        উল্লেখ্য ক্যানিং ১ নং ব্লকে একটি মাত্র পঞ্চায়েত গঠন হচ্ছে। আগামী ২৭ তারিখে সেই বোর্ড গঠন। প্রধান গঠন কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আছে যথেষ্ট। এই ঘটনার পর আতঙ্ক আছেন অন্যান জেতা সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad