ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিভারপুলের জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিভারপুলের জয়

শুরু হয়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। লিভারপুলের প্রথম ম্যাচ ছিল রবিবার। এই ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। লিভারপুলের চার গোলের মধ্যে সাদিও মানে করেছে দুইটি গোল, মোহাম্মদ সালাহ ও ড্যানিয়েল স্টারিজ এর পা থেকে এসেছে একটি করে গোল। তিন পয়েন্ট নিয় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে থাকে। ৩৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে ওয়েস্ট হ্যাম। লিভারপুল টার্গেটে শট নেয় আটটি এবং ওয়েস্ট হ্যাম শট নেয় দুইটি।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে লিভারপুল। ১৯তম মিনিটে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। (৪৫+২) মিনিটে দলকে সাদিও মানে ২-০ গোলে এগিয়ে নেন। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু'দল।
সাদিও মানে বিরতি থেকে ফিরে আবারও গোল করেন।তার গোলে ৫৩তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮৮তম মিনিটে ৪-০ গোলে লিভারপুল এগিয়ে যায় আর গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

No comments:

Post a Comment

Post Top Ad