টাকা গুনতে না পারায় বিয়ে বাতিল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

টাকা গুনতে না পারায় বিয়ে বাতিল!


পুরোহিতের মন্ত্রপাঠ থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা সবই প্রায় শেষ তখন। কিন্তু এরপরও কপালে বউ জুটল না ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দার।

অক্ষরজ্ঞানহীন ওই বরের বিয়ে ঠিক হয়েছিল স্নাতক পাস এক কনের সঙ্গে। কিন্তু বিয়ের আসরে বরের সংখ্যাজ্ঞান নিয়ে কেন জানি কনের মনে সন্দেহ জাগে। সন্দেহ দূর করতে বর মানোজের হাতে দেওয়া হয় ভারতীয় রুপির কয়েকটি নোট। গোনার পর সেখানে ঠিক কত রুপি আছে তা বলতে না পারায় মানোজকে বিয়ে করতে অস্বীকার করেন ওই কনে।

কনের এমন 'ধৃষ্টতায়' বেজায় ক্ষেপে যান বর পক্ষের লোকজন। কনে পক্ষের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে ডাকা হয় গ্রাম্য পঞ্চায়েতকে। অবশেষে পঞ্চায়েতের মধ্যস্থতায় বাদানুবাদ থামে। কিন্তু ওই বরকে বিয়ে করতে রাজি করানো যায়নি কনেকে। অবশেষে বরের বাড়ি বিহারের উদ্দেশে পা বাড়াতে হয় তাদের। সূত্র: এনডিটিভি

No comments:

Post a Comment

Post Top Ad