"ভদ্রলোকরা যৌনসুখ ভোগ করে নারীদের ইনবক্সে " - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

"ভদ্রলোকরা যৌনসুখ ভোগ করে নারীদের ইনবক্সে "

ভদ্রলোকরা যৌনসুখ ভোগ করে নারীরদের ইনবক্সে অযথা চ্যাট করে,ফোনে অযথা কথা বলে|-শবলী আহমেদ |
শিবলী আহমেদ|একেক মানুষের আনন্দ গ্রহণ করার পদ্ধতি যেমন একেক রকম, ঠিক তেমনি একেক মানুষের যৌন স্বাদ গ্রহণের পদ্ধতি একেক রকম। কারো সরাসরি শরীরিক মিলনে না গেলে তোষ মেটে না। কেউ বা আবার চোখ দিয়ে অন্যেরটা দেখেই সুখ লাভ করে। কেউ বা আবার পাশের ঘরের দরজায় কান পেতে যৌনতার মৃদু আর্তনাদের শব্দ উপভোগ করে। এগুলো হচ্ছে সরাসরি তথা প্রকাশ্য যৌনতা গ্রহণের পদ্ধতি। অসভ্য লোকেরা এইসব প্রকাশ্য করে। নারীরা এসব টের পায় তাই এড়িয়ে চলতে চেষ্টা করে, এড়িয়ে চলে। কিন্তু ভদ্রলোকের পদ্ধতি ভিন্ন।
ভদ্রলোক যৌন সুখ ভোগ করে অপরিচিতা কিংবা সল্প পরিচিতা নারীর সঙ্গে ইনবক্সে অযথা চ্যাট করে, ফোনে অযথা কথা বলে। খুব ভদ্রভাবে নারীর সামনে দাঁড়িয়ে ভাবে- না জানি উনাকে বিছানায় কত মজা লাগবে। তারা এটা মনে মনে বলে কিন্তু চেহারায় এমন একটা ভাব ধরে থাকে যে- আমি নারী জাতিকে অনেক সম্মান করি। দুঃখের বিষয় হচ্ছে- নারীরা বুঝতেই পারে না যে তার সঙ্গে অযথা চ্যাট করার সময় কিংবা অযথা ফোনে কথা বলার সময় উক্ত ভদ্রলোকের বাম হাত মূলত গুপ্তাঙ্গ মর্দনেই ব্যস্ত থাকে। নারীরা বুঝতেই পারে না যে উক্ত ভদ্রলোক তার সঙ্গে সসম্মানে কথা বলার সময় কম করে হলেও পাঁচ বার তার বুক ও ঠোঁট মনে মনে চেটে খেয়ে ফেলেছে।
অভদ্র যৌনাচারী পুরুষের চাইতে ভদ্র যৌনাচারী পুরুষ বেশি ক্ষতিকর। কিন্তু সেই ক্ষতি খুব মন্থর গতিতে হয় বিধায়, খুব সচেতন নারী না হলে সেই ক্ষতির হাত থেকে রেহাই পায় না।
আমি নারী হলে আমি একটা জুতার ছবি রাখতাম সব সময়। কেউ যখন অযথা নক করে- ‘হাই’, ‘হ্যালো’, ‘কেমন আছেন’, ‘আপনি খুব সুন্দরী’, ‘আপনাকে কোথায় যেন দেখাছি’, ‘আপনি অমুক স্কুলে পড়তেন না’- ইত্যাদি কথা বলতো, আমি তার রিপ্লাইয়ে জুতার ছবি দিতাম।
সোশ্যাল মাধ্যমে অযথা নারীদের ইনবক্সে ঢুঁ মারা, নারীদের বেডরুমে উঁকি মারার মতোই জঘন্য। নারীদের উচিত এ বিষয়ে সোচ্চার হওয়া। ইভটিজিং শুধু রাস্তাতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়।
রাস্তায় যদি কোনো পুরুষ আপনার পথ আগলে বলে, ‘তুমি বেশ সুন্দরী’ সেটাকে যদি আপনারা ইভটিজিং বলেন, তাহলে আপনার ইনবক্সে অযথা মেসেজ দেওয়া ব্যক্তিকে ইভটিজার বলবেন না কেন?
সূত্রঃ সকালের সংবাদ 

No comments:

Post a Comment

Post Top Ad