দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে আত্মা! দেখুন ভয়াবহ ছবি... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে আত্মা! দেখুন ভয়াবহ ছবি...

দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে আত্মা! দেখুন ভয়াবহ ছবি...
ওয়াশিংটন, ০৯ অগাস্ট- যাঁরা আত্মায় বিশ্বাস করেন, তাঁদের ধারণা মৃত্যুর পরে মৃত ব্যক্তির দেহ ছেড়ে বেরিয়ে যায় আত্মা। কিন্তু খালি চোখে সেই আত্মার দেখা মেলে না অধিকাংশ সময়েই। কিন্তু সম্প্রতি একটি ভয়াবহ দুর্ঘটনার পরে শুধু যে মৃত ব্যক্তির দেহ থেকে বেরিয়ে আসা আত্মার দেখা মিলেছে তাই নয়, সেই আত্মার ছবি ক্যামেরাবন্দিও হয়ে গিয়েছে।
দিন কয়েক আগে আমেরিকার কেন্টাকির পাওয়েল কাউন্টির ঘটনা। হাইওয়ে ১৫-তে একটি দুর্ঘটনায় গুরুতর জখম হন এক মোটর সাইকেল আরোহী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পরে জানানো হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর।
এই পর্যন্ত ঘটনায় অস্বাভাবিক কিছুই নেই। অস্বাভাবিকতার বিষয়টি ধরা পড়ে দিন কয়েক বাদে। জানা যায়, দুর্ঘটনার সময়েই ওই হাইওয়ে ১৫-র পার্শ্ববর্তী একটি রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন মাউন্ট স্টারলিং নিবাসী সল ভ্যাসকুয়েথ। তাঁর দাবি, তিনি নাকি মৃত মোটর সাইকেল চালকের দেহ থেকে একটি ছায়ামূর্তি বার হয়ে যেতে দেখেন। দেখা মাত্রই পকেট থেকে মোবাইল বার করে সেই দৃশ্যের ছবি তুলে ফেলেন। তারপর সেই ছবি পোস্ট করে দেন ফেসবুকে।

পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি। দেখা যায়, আপাতদৃষ্টিতে ছবিটিতে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু একটু ভাল করে খেয়াল করলে গাছপালার মাঝে একটা ছায়াময় অবয়ব ঠাহর করা কঠিন নয়। ভ্যাসকুয়েথের দাবি, ওটাই মৃত মোটর সাইকেল চালকের আত্মা।

ফোটো বিশেষজ্ঞরা কাটাছেঁড়া শুরু করেন সেই ছবি নিয়ে। দেখা যায়, ফোটোশপ করা হয়নি ছবিটিতে। তাহলে? প্যারানর্মাল বিশেষজ্ঞরা বলছেন, ওটা যথার্থই আত্মা, যা ওই চালকের মৃত্যুর পরে দেহ ছে়ড়ে বেরিয়ে পাড়ি দিয়েছিল পরলোকের দিকে। কেউ আবার বলছেন, ওই ছায়ামূর্তিটি আসলে এঞ্জেল, যে স্বর্গলোক থেকে নেমে এসেছিল ওই মৃত ব্যক্তিকে পরলোকে নিয়ে যাবে বলে। আর যাঁরা এসব বিশ্বাস করেন না, তাঁদের বক্তব্য, আত্মা-টাত্মা কিছুই নয়, ওটা নিছক আলো-ছায়ার খেলা। আদপে ওটা কী? উপরে রইল ছবি। দেখে নিজেই বিচার করে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad