অসম ইস্যুতে দিলীপ ঘোষের মন্তব্যের জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ- বনগাঁ রেল শাখার ঠাকুরনগর, বনগাঁ,চাঁদপাড়া । অন্যদিকে হাসনাবাদ- শিয়ালদহ রেল শাখার ভ্যাবলা, সান্ডেলিয়া স্টেশনে,বারাসাত-শিয়ালদহ শাখায় বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর রেল স্টেশানে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে । বিভিন্ন রেল স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকার জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও গন্তব্যস্থলে পৌছাতে পারছেন না। যে কোন পরিস্থিতিতে বাংলা থেকে বন্ধ অবরোধের রাজনীতি মুছে ফেলতে সচেষ্ট হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আজ তার দলের মন্ত্রী নেতার নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদহ-বনগাঁ ও বারাসাত - হাসনাবাদ শাখায় রেল অবরোধ করে জন জীবন বিপর্যস্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লীতে। এই রেল অবরোধের কর্মসূচী দলের অনুমতি নিয়ে করা হয়েছে কিনা তা সে সম্পর্কে উঠেছে নতুন বিতর্ক। প্রকাশ্যে না বললেও এই রেল অবরোধ করে সাধারণ মানুষকে বিপদে ফেলার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের সিংহভাগ নেতৃত্ব।

No comments:
Post a Comment