সন্তানের নামকরণের ক্ষেত্রেও এবার থেকে সতর্ক হতে হবে অভিভাবককে। নইলে হতে পারে বিপদ। সর্বোচ্চ ৬ মাসের হাজতবাস হতে পারে বাবা-মা উভয়েরই। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি এমন আজব নিয়মের প্রস্তাব দেওয়া হয়েছে মিশরে। প্রস্তাবে বলা হয়েছে, শিশুদের যেন প্রাশ্চাত্য নাম না রাখা হয়। শিশুদের দেশিয় নাম রাখতে হবে। নামকরণের সময় এও খেয়াল রাখতে হবে যাতে সন্তানের নামের সঙ্গে মিশরীয় সংস্কৃতির সম্পর্ক থাকে। নইলে সে নাম বাতিল। অন্যথা জেল হবে অভিভাবকের। একই সঙ্গে ৪০ থেকে ২২০ ইউরো জরিমানা হতে পারে। দেশের পার্লামেন্টে এই প্রস্তাব দিয়েছেন এম পি বেদিয়েল আবদেল আজিজ।
ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্টকে আবদেল জানান, ‘প্রাশ্চাত্য নামের কারণে দেশের যুব সম্প্রদায় মিশর সম্পর্কে কোনও আত্মিক টান অনুভব করে না। এই অভ্যাস বদলানো দরকার। তাছাড়া যে নামগুলো আরবিক নয়, সেগুলো উচ্চারণেও সমস্যা হয়’। এ কারণেই এমন প্রস্তাব পেশ করেছেন আবদেল। তবে পার্লামেন্টের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে আবদেল-এর এই প্রস্তাব নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে মিশরে। স্যোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন সাধারণ মানুষ। নাদিন নাইত নামে এক ব্যক্তি ফেসবুক পেজে লিখেছেন, দেশের যা অর্থনৈতিক অবস্থা, তাতে সাধারণ মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারছে না, আর সেখানে প্রাশ্চাত্যের নামকরণ নিয়ে ভাববার এত সময় রয়েছে ওদের।

No comments:
Post a Comment