সমকামীতার প্রশ্নে ভারত ও পাকিস্তান দুই দেশই কট্টর বিরোধী। সেখানে দেশ দু'টির দুই সমকামী তরুণ প্রকাশ্যে চুম্বন করে আলোড়ন সৃষ্টি করেছেন। চুম্বনের সেই ছবি এখন ঘুরছে সংবাদপত্র এবং ফেসবুক-টুইটারের পাতায় পাতায়।
কদিন আগে সমলিঙ্গ-বিবাহ বৈধতা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেই আনন্দেই প্রকাশ্য চুম্বন করেন ভারত ও পাকিস্তানের দুই তরুণ নাগরিক। ছবিতে দেখা যাচ্ছে, ওই দু'জন নিজেদের দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পরস্পরকে চুম্বন করছেন। এতে সমালোচনা হলেও অনেকে বলছেন, তারা চিরবৈরী দেশ দু'টির মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন।
যেখানে সমলিঙ্গ-বিবাহের ক্ষেত্রে দু'দেশই প্রচণ্ডভাবে বিরোধী, সেখানে সেই বিষয়টিকে কেন্দ্র করে দেওয়া এই ঐক্য বার্তায় অনেকেই অবাক হয়েছেন। কেউ জানিয়েছেন স্বাগত, কেউ জানিয়েছেন নিন্দা। সোশ্যাল মিডিয়ায় তো এই ছবি এখন হট কেক।
ফেসবুকে সমিরন রায় নামে একজন লিখেছেন 'হোমোরাই পারবে পাক-ভারত ঘৃণা দূর করতে।' অঙ্কিতা রানী সীমান্ত লিখেছেন 'বিউটিফুল নিউজ, আরো আরো প্রেম চাই। প্রেম-ই পারবে পাকের ঘৃণাকে শেষ করে দুই দেশকে মেলাতে।' সর্বজিৎ বাগচী লিখেছেন 'মোদি-নেওয়াজ শরিফ এমন করে কিস কবে করবে?'
আবার এ নিয়ে আছে উল্টো কথনও। বাচ্চু বিশ্বাস লিখেছেন 'এত বাড়াবাড়ি ভালো নয়। এ তো দেখলেই ঘেন্না লাগে। ছিঃ। দুটোকে-ই ঠ্যাঙানো দরকার।' শাবাব হায়দার লিখেছেন 'মরার আগে এগুলাই দেখার বাকি ছিল...!! ছিঃ ছিঃ।'
দুই সমকামীর চুম্বনের ছবিটি নিয়ে পক্ষে-বিপক্ষে এমন হাজারো উক্তিতে ভরে উঠেছে ফেসবুকের পাতা।

No comments:
Post a Comment