বিয়ার খেতে অপারেশন টেবিল থেকে পালালেন রোগী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

বিয়ার খেতে অপারেশন টেবিল থেকে পালালেন রোগী!


বিয়ার খেতে অপারেশন টেবিল থেকে পালালেন রোগী!
মস্কো, ১৯ মার্চ- বিয়ারের এমন নেশা যে অপারেশন টেবিল থেকে সোজা দোকানে দৌড়ল এক রোগী! রাশিয়ার ঘটনা। অপারেশন টেবিলে শুয়ে অনেক ক্ষণ ধরে নার্সের কাছে ঘ্যান ঘ্যান করছিলেন ওই রোগী। হাসপাতালে নেশার জিনিস! নৈব নৈব চ। নার্সও ধমক দিলেন। কোনও ভাবেই আবদার মেটানো যাবে না। এ দিকে ওই রোগী সুযোগ খুঁজছিলেন যেন তেন প্রকারে তাঁকে বিয়ার খেতেই হবে। ব্যস! ফাঁক পেয়েই সোজা টেবিল থেকে দৌড়ে হাসপাতালের বাইরে।
চিকিত্সক, নার্স সবাই পিছনে পিছনে দৌড়লেন তাঁকে ধরতে। সিকিউরিটি গার্ডরাও বাদ পড়লেন না। িন্তু সবাইকে পাশ কাটিয়ে সোজা রাস্তায় উঠে পড়লেন। হাতে তখনও তাঁর স্যালাইনের নল। শুধু তাই নয়, বাইরে তখন তাপমাত্রা হিমাঙ্কের ১৬ ডিগ্রি নীচে। রোগীর গায়ে মাত্র একটা পাতলা চাদর। অবশেষে সিকিউরিটি গার্ডরা তাঁকে ধরে নিয়ে এসে ফের হাসপাতালে ঢুকিয়ে দেন। রাশিয়ায় বিয়ার আর ভডকা খুব প্রিয় পানীয়। এই দু’টো পানীয়ের জন্য এঁরা যা খুশি করতে পারে। তার প্রমাণ দিলেন এই রোগী নিজেই।

No comments:

Post a Comment

Post Top Ad