দ্য সামারভিল জেলা প্রধান কার্যালয়ের একজন কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার ৩৫ বছরের তাশা শনটেল হ্যাচার নামে ওই মা নিজ বাড়িতে তার দুই বছরের কন্যাসন্তানকে হত্যার চেষ্টা করে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী পুলিশকে বলেছেন, শনটেল তাদের আগেই জানিয়েছিলেন, তিনি তার মেয়েকে ওভেনের ভেতরে রেখে দিয়েছেন। তবে কি কারণে তিনি এমনটি করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
হ্যাচারের বিরুদ্ধে শিশুকে মারাত্মকভাবে আঘাতের অভিযোগ আনা হয়েছে। তার পক্ষে কোন আইনজীবি আছে কিনা এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। টেক্সাসের শিশু সুরক্ষা সেবার মুখপাত্র মারিসা গনজালেস জানিয়েছেন, দগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে শিশু সুরক্ষা কেন্দ্রে সোপর্দ করা হবে।
No comments:
Post a Comment