বিকিনি পরলেই পেট্রোল ফ্রি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

বিকিনি পরলেই পেট্রোল ফ্রি!

বিকিনি পরলেই পেট্রোল ফ্রি!
কিয়েভ, ০২ অক্টোবর- গৃহযুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন। রাশিয়া ক্রিমিয়াকে নিজের দেশের অন্তর্ভূক্ত করার পর থেকেই সংঘাত শুরু হয়েছে ইউক্রেনে। কিন্তু এরই মধ্যে সেখানকার এক খবর শুনে চমকে যেতে হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি পেট্রোল পাম্প প্রোমোশনাল স্কিমে একটি বড়সড় চমক দিয়েছে। সম্প্রতি চালু হওয়া এই পেট্রোল পাম্প ও রেস্তোরাঁ দেখতে অনেকটা রিসোর্টের মতো। পেট্রোল পাম্পের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে, যে নারী ক্রেতা বিকিনি পরে আসবেন, তাকে বিনামূল্যে পেট্রোল দেওয়া হবে। আর এই অফার বেশ সাড়া ফেলেছে। সারা দিনই সেখানে বিকিনি পরিহিতাদের ভিড় দেখা যাচ্ছে।
অনেক মহিলাই কোনওক্রমে স্বামী বা প্রেমিককে রাজি করে পেট্রোল নিতে চলে আসছেন বিকিনি পরে। সবচেয়ে মজার ব্যাপার, কয়েকজন পুরুষও মহিলাদের বিকিনি ধার করে পেট্রোল পাম্পে এসেছেন! পয়সা বাঁচিয়ে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার সুযোগ অনেক নারীই ছাড়তে নারাজ। আর এটা কোনও মজা নয়, আর্থিক সাশ্রয়ের জন্যই তারা এই অফার গ্রহণ করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad