শারীরিক সম্পর্কের বিনিময়ে অভিনয় বলিউডে না, সব খানেই হয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

শারীরিক সম্পর্কের বিনিময়ে অভিনয় বলিউডে না, সব খানেই হয়

সিডিউলে এখনো পর্যন্ত চারটি ছবি। ফলে বলিউডে এখনো তিনি নতুনই বটে। তবে এর মধ্যেই বলিউডের কানাগলির খবর অনেকটাই রাখেন। তিনি কৃতী শ্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন সে সব নিয়েই।
কাস্টিং কাউচ (শারীরিক সম্পর্কের বিনিময়ে অভিনয়) ইন্ডাস্ট্রির খুব চেনা শব্দ। কৃতী জানান, তিনি বিশ্বাস করেন কাস্টিং কাউচ শুধু বলিউডে নয় যে কোনো ইন্ডাস্ট্রিতেই রয়েছে। তিনি বলেন, একটি এজেন্সির সঙ্গে আমি চুক্তিবদ্ধ। ওদের মাধ্যমেই কাজের কথা হয়। ফলে এখনো পর্যন্ত কাস্টিং কাউচের সমস্যায় পড়িনি।
ইন্ডাস্ট্রিতে নতুন হলেও হেরে যাওয়ার ভয় পান না কৃতী। বরং ব্যর্থতাই যে কোনো মানুষকে আরো মানসিক ভাবে দৃঢ় করে তোলে বলে মনে করেন নায়িকা। ইঞ্জিনিয়ারিং পাস করার পর অভিনয় করতে আসাটা মোটেই সহজ ছিল না। তবে সেটাই এখন কৃতীর চ্যালেঞ্জ।

No comments:

Post a Comment

Post Top Ad