এক রাতের সম্পর্ক কখনই সারা জীবনের বন্ধনের সমানুপাতিক হতে পারে না ৷ অর্থাৎ সাবালক নারী ও পুরুষের সম্মতিতে এক রাতের শারীরিক সম্পর্ক বা যৌনতা কখনই বিয়ের সমান বা সমকক্ষ হতে পারে না ৷ হিন্দু বিবাহ আইন এই এক রাতের সম্পর্ককে কখনই বিয়ের মর্যাদা দেয় না ৷ সম্প্রতি হিন্দু বিবাহ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দেয় বম্বে হাইকোর্ট ৷
ওয়ান নাইট স্ট্যান্ড বা এক রাতের শারীরিক সম্পর্ক থেকে জন্ম নেওয়া কোনও শিশুর পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকতে পারে না বলে জানায় আদালত ৷ এই রায়ের ব্যাখায় বম্বে হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, হিন্দু বিবাহ আইনের নিয়ম অনুযায়ী ওয়ান নাইট স্ট্যান্ডকে কখনই বিবাহের মান্যতা দেওয়া হয় না ৷ তাই বাকি স্বাভাবিক বিবাহের সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের মতো, এক রাতের সম্পর্কের ফলে জন্মানো শিশু কখনই পিতার সম্পত্তির উপর নিজের অধিকার দাবি করতে পারবে না ৷ হিন্দু বিবাহের আইনি নিয়মগুলি মেনে বিবাহ হলে তবেই সম্পত্তির ভাগীদার মানা যেতে পারে ৷

No comments:
Post a Comment