“আমি পর্ন ইন্ডাস্ট্রির চেয়ে বলিউডে বেশি যৌন বৈষম্য দেখেছি” - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

“আমি পর্ন ইন্ডাস্ট্রির চেয়ে বলিউডে বেশি যৌন বৈষম্য দেখেছি”


পর্ন শিল্পে উঠতি তারকা হিসেবে পরিচিত সানি লিওন বলিউডে তার আংশিক বিরতি দিলেও বর্তমানে “সানলাস্ট পিকচার্স” নামে একটি প্রযোজনা কোম্পানি চালাচ্ছেন। সম্প্রতি বিবিসির সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি-তে তিনি যতটা যৌন বৈষম্যের সম্মুখীন হয়েছেন, ততটা তিনি পর্ন তৈরীর সময়ও হননি।
তিনি বলেন, “আমার কর্মক্ষেত্রে আমি কখনই আমার যৌনতা, আমি কি ছিলাম অথবা একজন নারী হিসেবে আমার সততা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হইনি। সেটে যৌন বৈষম্য? কখনই না। এসব ব্যাপারে এখানে কোনো আপোষ করা হয় না। এখানে মানুষের একাত্ব আর সততা নিয়ে আপোষ করতে হয় যা একটি ভয়ংকর অনুভূতি”।
তিনি জানান যে তাকে এখনো তার অতীত দিয়ে বিচার করা হয়। তিনি আরো বলেন, “এই বিষয়টি আমি নিজেই তৈরি করেছি। আমি জানি আমি কী করতে যাচ্ছি। আমাকে যখন কোনো কাজের জন্য বাছাই করা হয়, মানুষ চায় যাতে আমি সব দেখাই। তারা সানি লিওনের আগের চেহারাটাই দেখতে চায়। যেহেতু, আমার এই প্রতিবিম্ব আমি নিজেই তৈরী করেছি, তাই এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি এতেই ঠিক আছি”।
তিনি আরো জানান যে মাঝেমধ্যে তাকে মানুষের অনুপযুক্ত এবং অভদ্র আচরণের সম্মুখীন হতে হয়। মানুষ কী বুঝাতে বা বলতে চাইছে তা বুঝেও হাসিমুখে সব গ্রহন করতে হয়।
তার মতে, “আমি খারাপ শব্দগুলোকে কখনই আপত্তিকর মনে করি না। কারণ,
আমি মনে করি, মানুষ আমার “সানি লিওন” নামটাকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার ও বিক্রি করছে”।
তার আপত্তিকর কর্মকাণ্ড এবং ভারতীয় সংস্কৃতি ধ্বংসের পুলিশি অভিযোগের ব্যাপারে বিবিসি তাকে প্রশ্ন করলে তিনি হাসিমুখে বলেন, “এটা বলা মানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির মানুষদেরকে মূর্খ বলা। আপনি আমার জীবনধারা সম্পর্কে দ্বিমত পোষণ করতেই পারেন। আমি আমার দৃষ্টিভঙ্গি বা ভিডিওগুলি অবশ্যই আরো উপরে চাপিয়ে দিচ্ছি না। আমি আপনাকে কোনোকিছু করতে বাধ্য করছি না। আমাকে পছন্দ না হলে আমার নাম লিখে গুগল করবেন না”।

No comments:

Post a Comment

Post Top Ad