"গর্ভবতী মহিলারা মাংস খাবেন না, যৌন সঙ্গম করবেন না" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

"গর্ভবতী মহিলারা মাংস খাবেন না, যৌন সঙ্গম করবেন না"


গর্ভবতী মহিলাদের মাংস খাওয়া আর যৌনসঙ্গম করা উচিত নয়, এ কথা জানাল আয়ুশ মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে ‘মা ও শিশুর যত্ন’ (মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার) নামের একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। পুস্তিকায় প্রকাশ করেন আয়ুশ দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়ক। ২১ জুন বিশ্ব যোগ দিবসের জন্য এই বিশেষ পুস্তিকাটি তৈরি করে মন্ত্রক। আয়ুশ মন্ত্রক হল আয়ুর্বেদ, যোগ আর নেচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি বিভাগ নিয়ে গঠিত। সেই পুস্তিকায় এই রকম আরও নানা বিধিনিষেধের কথা বলা হয়েছে। মন্ত্রকের মতে, গর্ভবতী মহিলাদের উচিত চিন্তা, রাগ মন থেকে দূর করা। বদ সঙ্গ থেকে দূরে থাকা আর আধ্যাত্মিক বিষয়ে মন দেওয়া। সুন্দর সুন্দর ছবি তাঁদের চার পাশে সাজিয়ে রাখা। এতে করে সুস্থ, সুন্দর শিশুর জন্ম দিতে পারবেন মায়েরা।
কিন্তু চিকিৎসকদের মতে, এই বিষয়গুলি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। গর্ভবতী মহিলারা প্রায়শ প্রোটিনের অভাব, অপুষ্টি, অ্যানিমিয়ায় ভোগেন। তাই সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য তাঁদের দরকার উপযুক্ত প্রোটিনের জন্য মাংস। গাইনাকোলজিস্ট ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ মালবিকা সাভারওয়াল বলেন, মাংসতে যথেষ্ট পরিমাণ প্রাণীজ প্রোটিন আর আয়রন থাকে, যা উদ্ভিজ প্রোটিনের থেকে অনেক বেশি দরকার এই সময়। ডাঃ সুনীতা মিত্তল বলেন, প্রথম তিন মাসে গর্ভপাতের ভয় থাকে। সেই সময় তাঁদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad