অ্যান এবং লুসি- দুই যমজ বোন।
ক্যানবেরা, ১৮ মার্চ- যমজ ভাই-বোনেদের মধ্যে অনেক মিলই
থাকে। একই রকম দেখতে হওয়া ছাড়াও পছন্দ-অপছন্দ, শখ— অনেক কিছুতেই মিল থাকে।
কিন্তু সেই সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার দুই যমজ বোন অ্যান এবং
লুসি ডি কিংক।
গাড়ি, চাকরি, বিছানা, জামাকাপড়, খাবারের মতো নিজেদের বয়ফ্রেন্ডকেও ভাগ
করে নিয়েছেন তাঁরা। এক যুবককেই দুই বোন ভালবাসেন। এবং তা নিয়ে ঝগড়াঝাঁটি
দূরে থাক, দুই যমজ বোনই দারুণ খুশি। এমনকী, তাঁদের প্রেমিক বেন বির্নের
একটি যমজ সহোদর রয়েছেন। ফলে বেনের পক্ষেও দুই যমজ বোনের আবেগ এবং টান বোঝা
সহজ হয়। অতীতে দুই বোনের আলাদা বয়ফ্রেন্ড থাকলেও সম্পর্ক ভেঙে গিয়েছে।

প্রেমিক বেনের সঙ্গে অ্যান এবং লুসি।
এবারে দুই যমজ বোনই একসঙ্গে গর্ভবতী হতে চান। এক বোন গর্ভবতী হলেই আর
একজনও হতে চান। প্রয়োজনে তার জন্য বিশেষ চিকিৎসা বা আইভিএফ ট্রিটমেন্টেরও
সাহায্য নিতে চান তাঁরা। দুই বোনই যে একসঙ্গে বেনের প্রেমে পড়েছিলেন! তখনই
নাকি তাঁরা বুঝতে পারেন যে, বেনের সঙ্গে তাঁদের প্রেম দারুণ জমবে।
No comments:
Post a Comment