‘অভিনয়ে সুযোগ পেতে যৌন মিলনের প্রস্তাব দেওয়া হয়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

‘অভিনয়ে সুযোগ পেতে যৌন মিলনের প্রস্তাব দেওয়া হয়’

কখনও শ্রী রেড্ডি আবার কখনও বিদ্যা বালান, বলিউড থেকে টলিউড কিংবা মলিউড, কাস্টিং কাউচ নিয়ে সর্বদা সরগরম সিনেমা জগৎ। দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডির পর এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দিরি।

ফলে ওই ঘটনার পর তাকে প্রায় ৮ মাস বসে থাকতে হয়। তার হাতে কোনও কাজ ওই সময় ছিল না বলেও জানান অদিতি।সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অদিতি রয় হায়দিরি বলেন, অভিনয় জগতে আসার পর তাকেও কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়। অভিনয়ে সুযোগ করে দেওয়ার পরিবর্তে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাকে। কিন্তু, অভিনয়ে সুযোগ করে দেওয়ার পরিবর্তে তিনি কখনওই কাস্টিং কাউচের সম্মতি দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অদিতি।
২০১৩ সালে ওই ঘটনার পর, ২০১৪ তে তার পিতৃ বিয়োগ হয়। ফলে, এক্কেবারে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু, কোনওমতে নিজেকে সামলে আবার কাজের জগতে তিনি ফিরে আসেন বলেও জানিয়েছেন অদিতি।
বলিউড অভিনেত্রী আরও বলেন, জীবনে সমস্যার সম্মুখীন হতে হবে। সেই চিন্তাভাবনা নিয়েই যেতে হবে এগিয়ে। কোনোভাবেই জীবনের কাছে হার মানলে চলবে না।
২০০৬ সালে মালায়লম সিনেমা ‘প্রজাপতি’ দিয়ে দক্ষিণী সিনেমা জগতে ডেবিউ করেন অদিতি রয় হায়দিরি। এরপর বলিউডে ‘ভূমি’, ওয়াজির’ ‘পদ্মাবত’ এর মত সিনেমায় অভিনয় করেন অদিতি। প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’এ রণবীর সিং, দীপিকা পাডুকনের বিপরীতে অভিনয় করেন অদিতি। এই সিনেমায় আলাউদ্দিন খলজির প্রথম স্ত্রী মেহরউন্নিসার চরিত্রে অভিনয় করেন অদিতি।
সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন। কখনও অভিনেতা পবন কল্যাণ, কখনও রানা দাগগুবতীর ভাই অভিরাম দাগগুবতী আবার কখনও গায়ক শ্রীরাম নেনের বিরুদ্ধে মুখ খোলেন শ্রী রেড্ডি। যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে গোটা দক্ষিণী সিনেমা জগত জুড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad