"প্রিয়াঙ্কা আমাকে ঠকিয়েছে" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

"প্রিয়াঙ্কা আমাকে ঠকিয়েছে"


এক সময় বলিউডের বহু নায়িকাকে প্রেমের জালে বন্দী করেছেন শহীদ কাপুর। প্রেমিক পুরুষ হিসেবেই তাঁর খ্যাতি ছিল। সিনেমার চাইতে তাঁর ব্যক্তিগত জীবন ছিল বহুল চর্চিত বিষয়। রিশিতা ভাট, অমৃতা রাও, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, আনুশকা শর্মা, সানিয়া মির্জা- এমন বহু নাম জড়িয়ে আছে শহীদ কাপুরের সঙ্গে। যদিও সবচেয়ে বেশী আলোচিত ছিল কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম।
আলোচিত এই দু’জনই নাকি তাঁকে ঠকিয়েছে বলে বিভিন্ন সময় মন্তব্য করেন শহীদ। একবার নেহা ধুপিয়ার শো-তে শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মিরা রাজপুতকে আমন্ত্রন জানানো হয়। সেখানে নেহা জানতে চাইলেন, কখনো কাউকে মন থেকে ভালোবেসেছিলেন কি-না। এমন প্রশ্নে শহীদের উত্তর ছিল হ্যাঁ। কিন্তু মীরার উপস্থিতি মাথায় রেখে ব্যাপারটা সামাল দেন। জানান, তিনি একজন নয়, বলিউডের দুই নামজাদা নায়িকাকে মন দিয়েছিলেন। কিন্তু দু`জনেই তাঁকে ঠকিয়েছেন। এরমধ্যে একজন বলিউডের এক নবাবকে বিয়ে করেছেন। অন্য জনের বিষয়ে আর কিছু বলতে চাননি শহীদ। সেই হার্টথ্রব দুই নায়িকা যে কারিনা কাপুর খান আর প্রিয়াঙ্কা চোপড়া, সেটা আর বুঝতে বাকী রইল না দর্শকদের।
দু’জন সুদূর অতীত হয়ে গেলেও মন থেকে মুছে যায়নি শহীদের। তাই সাবেক প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়ার বাগদানে অভিমান ভুলে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইয়ে বাগদানের এক জমকালো পার্টিরও আয়োজন করেন তিনি। সেখানে বলিউডের অনেক তারকাদের দেখা যায়। অনেকে আবার পার্টিতে উপস্থিত না হলেও শুভেচ্ছা জানিয়েছেন। অন্য সবার মতো শহীদও ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কাকে শুভ কামনা জানিয়ে লেখেন, ‘তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো নিক-প্রিয়াঙ্কা। নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিয়ে খুব সুন্দর একটি বন্ধন।` প্রিয়াঙ্কার প্রতি শহীদের এমন শুভেচ্ছা বার্তা মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad